Government Job News: সরকারি চাকরিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Jul 03, 2026, 09:35 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Government Job News: ব্যাঙ্কে চাকরিতে সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

Government Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক এই পদে কাজের জন্য আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

নিয়োগ হবে মেডিক্যাল কনসালট্যান্ট পদে। চুক্তিভিত্তিক এই কাজে প্রথমে তিনবছরের জন্য নিয়োগ করা হলেও পরে অভিজ্ঞতার ভিত্তিতে চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, আগ্রহী প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

বেতন:-

আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতি একঘন্টায় কাজের জন্য ১ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটিতে নজর রাখতে বলা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই। আগ্রহী প্রার্থীদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন জানাতে পারবেন। অনলাইনেই সমস্ত তথ্য দিয়ে আবেদন জানানো যাবে। এছাড়াও বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে কাজে সুযোগ। এবার স্টেনোগ্রাফার-সব একাধিক পদে হবে নিয়োগ। নিয়োগ করবে মন্ত্রক অধীনস্থ ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সে। প্রতিষ্ঠানের তরফে নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্টস, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র প্রোগ্রামার এবং ডেপুটি ডিরেক্টর।

নিয়োগ করবে মন্ত্রক অধীনস্থ ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সে। নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্টস, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র প্রোগ্রামার এবং ডেপুটি ডিরেক্টর পদে। শূন্যপদ ৫৩টি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

সরকারি সংস্থায় স্টেনোগ্রাফার, জুনিয়র প্রোগ্রামার-সহ একাধিক পদে নিয়োগ, কারা করবেন আবেদন?
Railway Recruitment: ভারতীয় রেলে ৬ হাজারের বেশি শূন্যপদ, দেখে নিন কারা করতে পারবেন আবেদন?