
Government Job Vacancy: সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে দারুণ সুযোগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে। আগ্রহী প্রার্থীরা কাজ করতে পারবেন স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস-এ। এছাড়াও ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা একটি।
ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীদের জীববিদ্যায় পিএইচডি সম্পূর্ণ থাকতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও নিযুক্তদের নির্দির্ষট সময়ের জন্য চুক্তিভিত্তিক কাজে নিয়োগ করা হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে এই কাজের মেয়াদ বাডা়নো হতে পারে।
আগ্রহী প্রার্থীদের বেতন হবে- প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে প্রতিমাসে নির্দিষ্ট বেতন দেওয়া হবে। তবে কতটাকা পারিশ্রমিক দেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য মেধার ভিত্তিতে অগ্রাধিকার মিলবে। এরজন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে। এবং সংশ্লিষ্ট ই-মেইল আইডি-তে নিজের জীবনপঞ্জি মেইল করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই।
অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক এই পদে কাজের জন্য আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
নিয়োগ হবে মেডিক্যাল কনসালট্যান্ট পদে। চুক্তিভিত্তিক এই কাজে প্রথমে তিনবছরের জন্য নিয়োগ করা হলেও পরে অভিজ্ঞতার ভিত্তিতে চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, আগ্রহী প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলেও আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতি একঘন্টায় কাজের জন্য ১ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটিতে নজর রাখতে বলা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।