
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ভারতীয় রেলে। ৫ হাজারেরও বেশি কর্মী নিয়োগ হবে ভারতীয় রেলে। এবার মাধ্যমিক পাশ করলেই পাবেন চাকরির সুযোগ। চলছে আবেদন। ২৩ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ। কীভাবে করবেন আবেদন।
নিয়োগ
শীঘ্রই নিয়োগ হবে ভারতীয় রেলে। মোট ৫৩৪৯টি শূন্যপদে হবে নিয়োগ। এবার নিয়োগ হবে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, প্লাম্বার, চেয়ারম্যান, টার্নার, স্টেনোগ্রাফার পদে হবে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা
ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, প্লাম্বার, চেয়ারম্যান, টার্নার, স্টেনোগ্রাফার পদে হবে নিয়োগ। এই সকল পদে আবেদন করতে হলে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক পাশ করতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়সের সীমা
সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের মধ্যে আপনার বয়স হলে আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে, সংরক্ষিত শ্রেণীক প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় আছে ছাড়।
বেতন কাঠামো
অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন নির্ধারিত হারে বৃত্তি প্রদান করা হবে। রেলওয়ে বোর্ড দ্বারা হবে নিয়োগ।
নিয়োগ প্রক্রিয়া
এবার কোনও রকম লিখিত বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষা বা আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে একটি মেধা তালিকা তৈরি করে হবে। আবেদন করতে হলে প্রথমে পশ্চিম রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। সেখানে বিজ্ঞপ্তি দেখতে পাবেন। এবার নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদন পদ্ধতি
রেলে চাকরিতে আগ্রহী হলে আজই আবেদন করুন। সবার আগে ওয়েবসাইটে যান। সেখান থেকে করতে পারবেন আবেদন।