
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে IOCL-এ। নিয়োগ হবে প্রায় দেড় হাজার পদে। উচ্চ মাধ্যমিক পাশ করলেই করতে পারবেন আবেদন। শূন্যপদ প্রায় দেড় হাজার। জেনে নিন কীভাবে করবেন আবেদন।
শূন্যপদ
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে পানিপথ রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে নিয়োগ করা হবে। এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে হবে নিয়োগ। শূন্যপদ আছে মোট ১৪৫০টি।
শিক্ষাগত যোগ্যতা
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে পানিপথ রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের কিছু ট্রেড অনুসারে যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। হিসেবরক্ষক পদে আবেদন করতে হবে। তিন বছরের বি কম ডিগ্রি থাকা দরকার। অন্যান্য ট্রেডের জন্য সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা বা আইটিআই ডিগ্রি থাকতে হবে।
বয়সের সীমা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। তবে, এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় আছে ছাড়।
বেতন
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে পানিপথ রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে নিয়োগ করা হবে। এই পদে বেতন কত হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। কিন্তু নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস পদে। অর্থাৎ প্রতি মাসে মিলবে স্টাইপেন্ড।
নিয়োগ পদ্ধতি
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে পানিপথ রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হবে না। যোগ্যতার মানদন্ড পূরণ করেই শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে। এইতালিকায় যাদের নাম থাকবে তাদের হবে ইন্টারভিউ।
আবেদন পদ্ধতি
প্রথমে NAPS/NATS পোর্টালে যান। সেখানে নতুন আবেদনকারী হিসেবে রেজিস্ট্রেশন করুন। তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। তারপর সকল প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করুন। আবেদনের শেষ তারিখ ১২ আগস্ট।