২৪ ঘণ্টারও কম সময়,বিরুষ্কার ডাকে করোনা খাতে জমা পড়ল প্রায় সাড়ে তিন কোটি

Published : May 09, 2021, 10:02 AM IST
২৪ ঘণ্টারও কম সময়,বিরুষ্কার ডাকে  করোনা খাতে জমা পড়ল প্রায় সাড়ে তিন কোটি

সংক্ষিপ্ত

করোনা ফাণ্ডে আর্থিক অনুদান ২ কোটি টাকা সাহায্য করলেন বিরুষ্কা  সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তা   ভক্তরা রাতারাতি কত টাকার অনুদান দিলেন 

করোনার কঠিন লড়াই এখন প্রতিটা মানুষের, নিজ নিজ জায়গায় যে যার মত করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সামান্য সাহায্য মানেও  এক কথায় অনেকটা  এগিয়ে যাওয়া। দেশের সর্বস্তরে বিপর্যয় নেমে এসেছে। এই পরিস্থিতিতে এক একটি ছোট ছোট সাহায্যও অনেক। দেশের সর্বস্তরের মানুষেরা তাই বর্তমানে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর্থিক অনুদান থেকে শুরু করে কোভিড হাসপাতাল তৈরি, অক্সিজেন সরবরাহ, একে একে সবই করেছেন তারকারা। 

আরও পড়ুুন- গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে নিয়ে ভর্তি হাসপাতালে

এবার সেই তালিকাতে নাম লেখানে বিরুষ্কা। বলিউডের পাশাপাশি ক্রিকেট জগতের তারকারাও এগিয়ে এসেছেন মহামারীর সময় সাহায্য নিয়ে। এবার এই জুটি ২ কোটি টাকার অনুদান দিলেন কোভিড ফাণ্ডে। পাশাপাশি জানালেন এই সময় সকল ভক্তরাও যেন সাহায়্যের হাত বাড়িয়ে দেন। কারণ এই সময়টা খুব সংকটের সময়। একযোগে লড়াই করার সময়। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সময়। 

 

 

গোটা দেশের এখন প্রয়োজন একটা ছোট্ট পদক্ষেপের। তাই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করলেন একটা ভিডিও। মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়ল নেট মহলে। তাঁরা করোনার জন্য ফাণ্ড কালেক্ট করছেন। এবার সেই ডাকে সাড়া দিয়েই অগুণিত ভক্তেরা দিলেন সাধ্য মত অনুদানে। যার ফলে ২৪ ঘণ্টার মধ্যেই উঠে এলো সাড়ে তিন কোটি টাকার অনুদান। যা করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজে লাগবে সাধারণ মানুষের। 

PREV
click me!

Recommended Stories

LK Advani Birth Centenary: লালকৃষ্ণ আডবাণীর শতবর্ষ, বিশেষ অনুষ্ঠান আয়োজনে বিজেপি
CBSE Board Exam 2027: সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার রুটিন প্রকাশ! শুরু ১৬ ফেব্রুয়ারি থেকে