
বুধবারের থেকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সামান্য কমল করোনার দৈনিক (Daily Corona Cases) সংক্রমণ। গত দু'দিন ধরে ঊর্ধ্বমুখী ছিল সংক্রমণ। তবে ঊর্ধ্বমুখী হলেও সংক্রমণ ১০০০-এর মধ্যেই ছিল। যা কিছুটা হলেও স্বস্তির বিষয়। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৮০০-র উপরে রয়েছে। সবথেকে বড় বিষয় হল সংক্রমণের হার কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও কিছুটা কমেছে।
বুধবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৮৮৪। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১৭ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। এর ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮ হাজার ৯৫০। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৮০ শতাংশ।
আরও পড়ুন- ১৫ বছরের নীচে শিশুদের করোনা টিকা ইস্যু, বিশেষজ্ঞ পরামর্শ নেবে কেন্দ্র
দৈনিক মৃত্যু
দৈনিক সংক্রমিতের সংখ্যার পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। গতকালের থেকে মৃতের সংখ্যা কিছুটা কম। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যু হয়েছিল ২৮ জনের। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৮১ জন। রাজ্যে সুস্থতার হার আরও অনেকটাই বেড়ে গিয়েছে। বুধবার রাজ্যে সুস্থতার হার ছিল ৯৮.১৯ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮.২২ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ৮০৯।
আরও পড়ুন- ৫ লক্ষ মানুষের মৃত্যু, ওমিক্রন নিয়ে আশঙ্কা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
উত্তরবঙ্গে সংক্রমিতের পরিমাণ
রাজ্যের নিরিখে উত্তরবঙ্গে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কালিম্পংয়ে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ জন। উত্তরবঙ্গের (North Bengal) অন্য জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা ৩৭, কোচবিহারে ২১, দার্জিলিংয়ে ৩২, জলপাইগুড়িতে ৪০, উত্তর দিনাজপুরে ১৩, দক্ষিণ দিনাজপুরে ১৮ ও মালদহে ২০।
সংক্রমিতের সংখ্যা সর্বাধিক কোন কোন জেলায়
রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতায় (Kolkata)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। সংক্রমণের নিরিখে তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে নদিয়া। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন। এরপর রয়েছে জলপাইগুড়ি ও হুগলি।
আরও পড়ুন- COVID-19: ওমিক্রনের নতুন রূপ আসলের তুলনায় ভয়ঙ্কর, সাবধান করলেন বিশেষজ্ঞরা
দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়ায়। ২৪ ঘণ্টায় এই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২টি জেলার বাসিন্দার। তার মধ্যে দার্জিলিংয়ে ১ জন, জলপাইগুড়িতে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ১ জন, মুর্শিদাবাদে ১ জন, বীরভূমে ১ জন, পুরুলিয়ায় ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন, পূর্ব মেদিনীপুরে ১ জন, পশ্চিম বর্ধমানে ৪ জন, উত্তর ২৪ পরগনায় ৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন ও কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.