৭ বছরের পরী শর্মার অসাধারণ ব্যাটিংয়ে মজে ক্রিকেট বিশ্ব, ভাইরাল ভিডিও

Published : Apr 22, 2020, 10:22 PM IST
৭ বছরের পরী শর্মার অসাধারণ ব্যাটিংয়ে মজে ক্রিকেট বিশ্ব, ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

ডায়াপার কিড শেখ শাহিদের পর ভাইরাল পরী শর্মা আরও এক প্রতিভার সন্ধান দিলেন মাইকেল ভন রোহতকের পরী শর্মার ব্যাটিং ভিডিও ভাইরাল পরীর ব্যাটিং দক্ষতায় মজেছেন ক্রিকেটার থেকে নেটিজেনরা  

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অবিশ্বাস্য ক্ষুদে প্রতিভা খুঁজে আনার দাায়িত্বটা বেসরকারিবাবেই নিয়েই নিয়েছেন তিনি। কলকাতার ডায়াপার কিডের কথা আপনাদের সকলের নিশ্চই মনে আছে। মাত্র আড়াই বছর বয়সেই যার নিখুঁত ক্রিকেটীয় শট, মাপা কভার ড্রাইভ দেখে ক্রিকেটবিশ্ব মুগ্ধ হয়ে গিয়েছিল। রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিল ছোট্ট শেখ শাহিদ। কেভিন পিটারসন, বিরাট কোহলি, স্টিভ ওয়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় যার প্রতিভা থেকে বিষ্মিত হয়ছিলেন। সেই ডায়াপার কিড প্রথম শিরোনামে আসে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনতার ভিডিও টুইট করার পর। এবার এমনই আরেক জন প্রতিভার খোঁজ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুনঃসৌরভ,ধোনি,কোহলি কেউ নয়, কাকে বাছলেন গম্ভীর সেরা অধিনায়ক হিসেবে

আরও পড়ুনঃকরোনা যুদ্ধে নিজের বিশ্বকাপের ব্যাট নিলামে তুললেন সাকিব আল হাসান

নাম পরী শর্মা। বয়স মাত্র ৭ বছর। বাড়ি ভারতেরই রোহতকে। কাজ ব্যাট হাতে নিখুঁত শট খেলে মুগ্ধতা ছড়িয়ে দেওয়া। যা দেখে ক্রিকেট বিশ্বের প্রথম সারির তারকারাও ধন্য ধন্য করছেন। ভন শেয়ার করলেন ৭ বছরের পরি শর্মার ব্যাটিংয়ের ভিডিও। ভিডিওতে নিখুঁত ডিফেন্স, চোখ ধাঁধানো কভার ড্রাইভ, অন ড্রাইভ, রকেটের গতিতে স্কোয়ার কাট থেকে দৃষ্টিনন্দন পুল সবকিছুই অবলীলায় মেরে চলেছেন ছোট্ট পরি। মাত্র ৭ বছর বয়সে এমন প্রতিভা যা চমকে দিয়েছেন সকলকে। পরীর ভিডিও চ্যালেঞ্জ লাগিয়ে বলা যায়, একবার দেখলে মন ভরবে কারও। বারবার দেখতে ইচ্ছে করবে।

 

 

 সেই ৭ বছরের বিস্ময় কন্যার ব্যাটিংয়েই এখন মজে ক্রিকেট বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজের তারকা শাই হোপ  থেকে শুরু করে ভারতীয় মহিলা দলের অল-রাউন্ডার শিখা পাণ্ডে পর্যন্ত সকলেই মুগ্ধ পরির ব্যাটিং দেখে। মাইকেল ভন এই ভিডিও শেয়ার করে বলছেন, “একবার দেখুন। মাত্র ৭ বছর বয়সে পরি শর্মার ব্যাটিং শৈলী কি অসাধারণ।” ওয়েস্ট ইন্ডিজের তারকা শাই হোপ বলছেন, ‘আমি যখন ছোট ছিলাম সবসময় পরি শর্মার মতো হতে চাইতাম।’ ভারতীয় দলের তারকা শিখা পাণ্ডে আবার বলছেন, তিনি পরীকে খুঁজে বের করে তার থেকে ব্যাটিং ক্লাস নেবেন। ভনের শেয়ার করার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় ভিডিওটি। নেটিজেনরা বলছে শেখ শাহিদের পর মাইকেল ভনের আবিষ্কার পরী শর্মা।

আরও পড়ুনঃলারাকে বল করতে রীতিমত ভয় পেতাম, অকপট স্বীকারোক্তি শাহিদ আফ্রিদির

PREV
click me!

Recommended Stories

MS Dhoni: অপেক্ষায় চিপক, কেকেআর-এর বিরুদ্ধে খেলতে পারবেন মহেন্দ্র সিং ধোনি?
Shreyas Iyer Captain Team India: দেশের অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার, আয়ারল্য়ান্ডের বৈভবের সফরে নেতৃত্বে চমক