Durga Puja: মহাপঞ্চমীতে সুরুচি সংঘে মমতা বন্দ্যোপাধ্যায়, পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Published : Oct 10, 2021, 06:54 PM IST
Durga Puja: মহাপঞ্চমীতে সুরুচি সংঘে মমতা বন্দ্যোপাধ্যায়, পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সংক্ষিপ্ত

চলতি বছর সুরুচি সংঘের থিম হলে আবদার। লকডাউনের কথা মাথায় রেখে এই থিম বেছে নেওয়া হয়েছে বলেও জানিয়েছ সুরুচি সংঘের এক কর্তা।


রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরুপ বিশ্বাসের উপস্থিতিতেই মহাপঞ্চমীর (Mahapanchomi) সন্ধ্যায় অর্থাৎ রবিবার সুরুচি সংঘের (Suruchi Sangha) পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পঞ্চপ্রদীপ জালিয়ে এই দুর্গা পুজোর উদ্ধোধন করেন তিনি। প্রতি বছর সুরুচি সংঘের পুজো নজর কাড়ে দর্শনার্থীদের। প্রতিমা দর্শনে দর্শকের ঢল নামে। কিন্তু হত বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে এই হাইকোর্টের নির্দেশে মণ্ডপ ছিল ফাঁকা। এবারও সংক্রমণ রুখতে  ভিড় এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। 

চলতি বছর সুরুচি সংঘের থিম হলে আবদার। লকডাউনের কথা মাথায় রেখে এই থিম বেছে নেওয়া হয়েছে বলেও জানিয়েছ সুরুচি সংঘের এক কর্তা। তিনি বলেন লকডাউনে ঘরবন্দি শিশুদের যন্ত্রণার কথাই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে, শিশুদের জামা। আর ব্যবহার করা হয়েছে পুরনো কলকাতার বেশ কিছু নামি দামি দোকানের সাইনবোর্ড। মণ্ডপ সজ্জায় পুরনো দিনের কিছু সিনেমার পোস্টারও ব্যবহার করা হয়েছে।

ব্যবসা থেকে চাকরির সুবর্ণ সুযোগ, বিশ্বের এই দেশগুলিতে ভ্রণের সঙ্গে পাওয়া যাবে অর্থও

Durga Puja 2021: পুজোতে 'খেলা হবে', থিম বানিয়ে চমক ভবানীপুর দুর্গোৎসব সমিতির 

Lakhimpur violence :পদ হারিয়েও লাখিমপুর খেরি ইস্যুতে সরব বিজেপি সংসদ, তবে কি অন্য পথে বরুণ গান্ধী

বাংলির কাছে পুজো মানে নতুন জামা, খাওয়াদাওয়া আর আড্ডা আর সিনেমা দেখা। কিন্তু গত বছর থেকেই করোনার করাল গ্রামে প্রায়সবকিছুই বন্ধ। এক বছরেরও বেশি সময় ধরে গৃহবন্দি মানুষ। নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া তেমন প্রয়োজন না পড়লে মানুষ ঘর থেকে বার হন না। এই অবস্থায় সেইসব হারিয়া যাওয়ার স্মৃতিকেই পুজো মণ্ডপে ধরতে চেয়েছে সুরচি সংঘ। 
 

PREV
Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.
click me!

Recommended Stories

নেতাজির ভাবনায় বদলে গিয়েছে বাংলার দুর্গা প্রতিমার ধরন, ফিরে দেখা চমকপ্রদ ইতিহাস
Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?