'পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন নেই', অমিতাভের জন্মদিনে কেন এমন বললেন অজয় দেবগন

Published : Oct 11, 2022, 04:14 PM IST
'পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন নেই', অমিতাভের জন্মদিনে কেন এমন বললেন অজয় দেবগন

সংক্ষিপ্ত

অমিতাভ বচ্চন। ৮০তম জন্মদিন পালন করছেন। বর্ণময় অভিনেতার জীবন আর কাজ। বলিউডের বিগ-বি হিসেবেই তিনি পরিচিত- তাঁর অনুগামী আর সহকর্মীদের কাছে। তাঁর থেকে বয়সে অনেক ছোট কিন্তু সহকর্মী অজয় দেবগনের শেয়ার করা একটি ভিডিও রীতিমত ভাইরাল রয়েছে তাঁরই জন্মদিনে।  

অমিতাভ বচ্চন। ৮০তম জন্মদিন পালন করছেন। বর্ণময় অভিনেতার জীবন আর কাজ। বলিউডের বিগ-বি হিসেবেই তিনি পরিচিত- তাঁর অনুগামী আর সহকর্মীদের কাছে। তাঁর থেকে বয়সে অনেক ছোট কিন্তু সহকর্মী অজয় দেবগনের শেয়ার করা একটি ভিডিও রীতিমত ভাইরাল রয়েছে তাঁরই জন্মদিনে।

অজয় দেবগন অমিতাভ বচ্চনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করছেন। যেখানে দুই অভিনেতার কথোপকথনের ভিডিও রয়েছে।  যেখানে অমিতাভ বচ্চন বলছেন, অমিতাভ বচ্চনের পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন নেই। কিন্তু পাল্টা অমিতাভ বলছেন, নানা, অবশ্যই তাঁর পরিচয় দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ দর্শকরা সবকিছুই ভুলে যাবেন। পাল্টা অজয় বলছেন, স্যার আপনাকে কেউ  ভুলবেন না। আর এই ভিডিও পোস্ট করেই অমিতাভকে ৮০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আজয় অজয়। একই সঙ্গে লিখেছেন আপনি আসলে আমাদের সবার থেকে অনেক এগিয়ে আছেন এবং আমরা শুধু আপনার সেরাটি বেঁচে থাকার চেষ্টা করছি।

অমিতাভ বচ্চন ও আজয় দেবগন বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। যারমধ্য রীতিমত হিট ছবি হল খাঁকি। যেখানে অজয় দেবগন একজন সন্ত্রাসবাদী আর অমিতাভ পুলিশ অফিসার। এছাড়াও তাঁদের দেখা গেছে রানওয়ে ৩৪-এর। অজয় দেবগন পাইলট। আর অমিতাভ একজন দাপুটে আইনজীবী। হিন্দুস্থান কি কমস আর মেজর সাব-এর মত জনপ্রিয় ছবিকেও দুজনকে একই ফ্রেমে দেখা গেছে।  

আজ আমিতাভ বচ্চনের জন্মদিন। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় অভিনেতাকে। কিন্তু অজয় দেবগনের এই অভিনব পদ্ধতিতে শুভেচ্ছা জানান একটি মাত্রা এনেছে।  পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল হয়েছে অজয় দেবগনের ভিডিওটি। যা মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। অমিতভা অনুগামীদের পাশাপাশি অজয় অনুগামীরাও তারিফ করেছেন ছোট্ট এই ভিডিওটির। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা