অন্য প্রেমের স্বাদ নিয়ে আসছে অনুপম রায়ের পুজোর গানের অ্যালবাম, কবে মুক্তি পাচ্ছে এই গান?

Published : Sep 13, 2022, 05:53 PM IST
অন্য প্রেমের স্বাদ নিয়ে আসছে অনুপম রায়ের পুজোর গানের অ্যালবাম, কবে মুক্তি পাচ্ছে এই গান?

সংক্ষিপ্ত

ঢাকে কাঠি পড়তে আর মাত্র কদিন বাকি, এর মধ্যেই মুক্তি পাচ্ছে শিল্পী অনুপম রায়ের বিশেষ পুজোর গানের অ্যালবাম ‘গা ছুঁয়ে বলছি’। এই গানে এক অন্য ধারার প্রেমের ছোঁয়ার পাশাপাশি থাকছে  লাতিন মিউজিকের মিশেল।

দুর্গা পুজো মানেই রাত জেগে সিনেমা দেখা, পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই প্রেম আর পুজো মানেই পুজোর গান। এবছরও অন্যথা হল না সেই প্রথার। পুজোর গান ‘গা ছুঁয়ে বলছি’ নিয়ে হাজির অনুপম রায়। এই নতুন অ্যালবামে পুজোর গন্ধের পাশাপাশি থাকবে টিনএজ প্রেমের ছোঁয়াও। গানের দৃশ্যায়নে থাকছেন, ঋতব্রত মুখোপাধ্যায় এবং অঙ্গনা রায়। 


ঢাকে কাঠি পড়তে আর মাত্র কদিন বাকি, এর মধ্যেই মুক্তি পাচ্ছে শিল্পী অনুপম রায়ের বিশেষ পুজোর গানের অ্যালবাম ‘গা ছুঁয়ে বলছি’। এই গানে এক অন্য ধারার প্রেমের ছোঁয়ার পাশাপাশি থাকছে  লাতিন মিউজিকের মিশেল। যদিও শিল্পী জানিয়েছেন, এই গান তিনি লিখেছিলেন বহুদিন আগেই। সৃজিত মুখোপাধ্যায়ের কোনও এক সিনেমায় ব্যবহৃত হওয়ার কথা ছিল এই গানের। তবে তা না হওয়ায় পুজোর গান হিসেবেই প্রকাশ্যে এল এই গান। 


টিনএজের প্রেমের গল্প নিয়ে তৈরি এই গানের স্রষ্টার অবশ্য পুজোয় প্রেম হয়নি বলেই দাবি। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অনুপম স্পষ্ট জানান, “পুজোয় ভাল লাগা হয়েছে, তবে প্রেম হয়নি। আর ‘টিনএজ’-এ তো হয়ইনি।" পাশাপাশি তিনি এও বলেন, যে এই গানে এক অন্য স্বাদের প্রেমের হদিশ পাবেন দর্শকরা। 

আরও পড়ুনসৌরসেনীর সঙ্গে দারুন প্রেমে মজলেন অনুপম রায় 


১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে এই গান। এই গানে গিটার বাজিয়েছেন অমিত দত্ত, রাতুল শঙ্কর বাজিয়েছেন কোঙ্গা। এছাড়া রয়েছেন ব্যান্ডের অন্যান্য সদস্যরা। সারেগামা থেকে মুক্তি পাবে এই অ্যালবাম।

আরও পড়ুন - নব্বইয়ের দশকের জনপ্রিয় টেলিভিশন শো শক্তিমানের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা