'১০০ টাকার ক্ষমতা কত জানেন', করোনা মোকাবিলায় কেন্দ্রের পাশে থাকার আর্জি আশার

Published : Apr 06, 2020, 08:51 PM IST
'১০০ টাকার ক্ষমতা কত জানেন', করোনা মোকাবিলায় কেন্দ্রের পাশে থাকার আর্জি আশার

সংক্ষিপ্ত

করোনা মোকাবিলায় সাধ্য মত এগিয়ে আসছেন সকলেই দান করছেন প্রধানমন্ত্রী রিলিভ ফান্ডে মাত্র একশো টাকা দান করুন  আর্জি জানালেন আশা ভোসলে

করোনার থাবা গোটা বিশ্ব জুরে। একের পর এক জায়গা লক ডাউন করে দেওয়া হয়েছে এই রোগ ঠেকাতে। বর্তমানে দেশের ছবিটাও একই রকম। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ২৯০০ জনের বেশি সংখ্যক মানুষ। এমনই পরিস্থিতিতে থমকে গিয়েছে একাধিক দেশ। লক ডাউন করা হয়েছে মানুষকে গৃহবন্দি করতে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একাধিক ক্ষেত্রে। তবে এ লড়াই সর্বস্তরে। 

আরও পড়ুনঃ বোল্ড দৃশ্যে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ ঐশ্বর্য, ভাঙতে বসেছিল বচ্চন পরিবার

বাংলার ছবিটাও একইরকমের। ইতিমধ্যেই একাধিক হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে করোনা মোকাবিলার জন্য। পশ্চিমবঙ্গে করোনার প্রকোপ ঠেকাতে ইতিমধ্যেই তৎপর প্রশাসন, রাজ্য সরকার। সাধ্য মত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সকলেই। সেই তালিকাতে নাম লিখিয়েছেন অক্ষয় কুমার, শাহরুখ খান, সলমন খান প্রমুখেরা। সাধ্য মত সাহায্য হাত বাড়িয়েছেন সাধারণ মানুষও। 

আরও পড়ুন-মোমবাতির বদলে মুখে জ্বলে উঠল আস্ত সিগারেট, রামগোপালের কীর্তিতে নিন্দায় সরব নেটিজেনরা

এবার সকলের প্রতি সাহায্যের আর্জি জানালেন আশা ভোসলে। বললেন মাত্র একশো টাকা সাহায্য করতে। গোটা দেশের জনসংখ্যা ১৩০ কোটি। প্রত্যেকে যদি ১০০ করে দেয়, তবে তা দাঁড়ায় ১৩০০০ কোটি টাকা। সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন আশা ভোসলে। আর্জি জানালেন করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে দান করতে। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা