আইনী বিয়ে সাড়লেন কাঞ্চন ও শ্রীময়ী, মার্চে তৃতীয় বারের জন্য বিয়ে পিঁড়িতে বসবেন কাঞ্চন

Published : Feb 19, 2024, 09:06 AM IST
kanchan

সংক্ষিপ্ত

আইনী বিচ্ছেদের ১০ দিনের মধ্যে শ্রীময়ীকে আইনী ভাবে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করলেন কাঞ্চন।

আর যেন ধৈর্য ধরা গেল না। কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্কের কথা টলিপাড়ায় সকলেরই জানা। নিজের মুখে সেভাবে কেউ-ই কোনওদিন সে কথা স্বীকার করেননি। তবে, রং মেলান্তি পোশাক পরে অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে শ্যুটিং ফ্লোরে বারে বারে একসঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে কাঞ্চন ও শ্রীময়ীকে। এমনকী কাঞ্চনের বাড়ির পুজোতেও হাজির থাকতে দেখা গিয়েছে শ্রীময়ীকে। এই সব থেকে স্পষ্ট যে সম্পর্কে আছেন কাঞ্চন ও শ্রীময়ী। আর এবার সেই সম্পর্ক পেল পরিণতি।

১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয় কাঞ্চনের। আইনী বিচ্ছেদের ১০ দিনের মধ্যে শ্রীময়ীকে আইনী ভাবে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করলেন কাঞ্চন। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁদের রেজিস্ট্রির ছবি। দুজনকেই লাল রঙের পোশাকে দেখা গিয়েছে এই দিন। কাঞ্চন পরেছেন লাল পঞ্জাবি আর শ্রীময়ীর পরনে ছিল লাল শাড়ি। রেজিস্ট্রি ও মালাবদল করতে দেখা যায় তাঁদের। তেমনই একে অপরের হাত ধরে পোজও দেন এই দিন।

এদিকে, আগামী ৬ মার্চ আনুষ্ঠানিক ভাবে বিয়ে করতে চলেছেন কাঞ্চন ও শ্রীময়ী। এই নিয়ে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসবেন কাঞ্চন।

এদিকে কাঞ্চন ও পিঙ্কির বিচ্ছেদের পর থেকে খোরপোষের খবর এসেছিল প্রকাশ্যে। শোনা গিয়েছে, ৬০ লক্ষ টাকার বিনিময়ে ডিভোর্স চূড়ান্ত হয়েছে। যদিও সে ব্যাপারে মুখে কুলুপ দু পক্ষেরই। আপাতত জানা যায়নি কত টাকা খোরপোষ নিয়েছে পিঙ্কি। পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে কাঞ্চন বলেছিলে, ‘খবরটা সত্য। এর বেশি আমি কিছু বলতে চাই না।’ অন্য দিতে পিঙ্কি বলেন, ‘হ্যাঁ, আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কাজের মধ্যে ডুবে আছি। ভালো আছি।’ সে যাই হোক, এবার রেজিস্ট্রি বিয়ে করলেন কাঞ্চন। 

আরও পড়ুন

Rashmika Mandanna: 'মরেই যাচ্ছিলাম', সোশ্যাল মিডিয়ায় কেন এমন প্রতিক্রিয়া দিলেন রশ্মিকা মান্দানা

প্যান্ট পরেন নি? সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেই নেটিজেনদের অশালীন প্রশ্নের মুখে সোহিনী

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা