বিবাদের অন্যতম কারণ এক নায়িকা, প্রকাশ্যে এল পরীমনি ও রাজের দাম্পত্য কলহের নয়া দিক

Published : Nov 11, 2023, 07:22 AM IST
pori moni

সংক্ষিপ্ত

জানা গিয়েছিল, পরীর একটি গোপন ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে নাকি শুরু হয়েছিল দাম্পত্য কলহ। তবে, এবার প্রকাশ্যে এল এক চমকপ্রদ তথ্য।

বাংলাদেশের বিখ্যাত দুই তারকা পরীমনি ও শরিফুল রাজ। তাদের দাম্পত্য কলহ বহুদিন চর্চার শীর্ষে। রাজের সঙ্গে পরীর এটি পঞ্চম বিয়ে। তবে, এই বিয়েও টেকেনি। জানা গিয়েছিল, পরীর একটি গোপন ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে নাকি শুরু হয়েছিল দাম্পত্য কলহ। তবে, এবার প্রকাশ্যে এল এক চমকপ্রদ তথ্য।

বেশ কয় মাস আগের কথা। সে সময় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেন রাজ। সে সময়ই রাজের বিরুদ্ধে অভিযোগ আনেন পরীমনি। নায়িকা বলেন, সেই সময় থেকেই নাকি সম্পর্কে ছিল তাঁরা দুজন। পরিমনির সঙ্গে করা হয়েছে বিশ্বাসঘাতকতা। তাঁকে লুকিয়ে অন্য নায়িকার সঙ্গে সম্পর্ক রাখেন রাজ। তবে এই অভিযোগ ফের উষ্কে দিল রাজ নিজেই। সদ্য ছিল বিদ্যার জন্মদিন। আর এই দিনে বিদ্যার সঙ্গে তাঁর ছবি পোস্ট করলেন শরিফুল রাজ।

ছবি পোস্ট করে রাজ লেখেন, জন্মদিনের বিশেষ শুভেচ্ছা বিদ্যা। তোমার আগামী দিনগুলো ভালো কাটুক। যে নায়িকাকে নিয়ে শুরু হয়েছিল রাজ ও পরির দাম্পত্য কলহ, তার সঙ্গে ফের ছবি দেখে বেজায় খিপ্ত পরি ভক্তরা। চারিদিকে শুরু হয়েছে সমালোচনা। কেন পরির সঙ্গে সম্পর্কে থাকার পরও রাজ অন্য নায়িকার সঙ্গে সম্পর্কে জড়ালেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে।

এদিকে সদ্য পঞ্চম বিয়ে ভাঙে পরিমনির। ২০২২ সালে রাজ ও পরির সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২২ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন তারা। তাদের সংসারে আসে এক নতুন সদস্য। কিন্তু, তাতেও বিয়ে টেকেনি শরিফুল রাজ ও পরিমনির। বর্তমানে ছেলে থাকে পরির কাছে। ছেলের সকল দায়িত্ব সে সামলাচ্ছে একাই। ছেলেকে নিয়ে নতুন করে শুরু করেছেন জীবন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

Nahee: ইনস্টাগ্রামে শেষ পোস্ট ৩ দিন আগে, হঠাৎ প্রয়াত কে-পপ সিঙ্গার নাহি

সারা আলি খানের দিওয়ালি পার্টিতে বসেছিল চাঁদের হাট, রইল তারই ঝলক, দেখে নিন কে কে উপস্থিত ছিলেন

 

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা