বিপাকে পরীমনির টলিউড ডেবিউ, মাঝ পথে বন্ধ হয়ে গেল ‘ফেলু বক্সি’র কাজ

Published : Sep 14, 2024, 02:21 PM IST
image of PoriMoni

সংক্ষিপ্ত

‘ফেলু বক্সি’ ছবির শ্যুটিং মার্চ মাসে শুরু হয়েছি। শ্যুটিং ও কিছুটা ডাবিং হয়ে গেলেও এখনও ডাবিং বাকি আছে। আর সেটা করতে ফের কলকাতায় আসার কথা ছিল পরীমনির। কিন্তু, তাঁর আসা সম্ভব হচ্ছে না।

কিছু মাস আগেই ছেলেকে নিয়ে কলকাতায় এসেছিলেন পরীমনি। টলিউডের প্রথম প্রোজেক্ট ‘ফেলু বক্সি’র শ্যুটিং পর্যন্ত করে যান। তার পর দেশে ফিরে গিয়ে এমন কী ঘটল যে বন্ধ হল ‘ফেলু বক্সি’র কাজ? শ্যুটিং হয়ে গেলেও ডাবিং বাকি ছিল ‘ফেলু বক্সি’ ছবির। কিন্তু, সেই ডাবিং-র কাজ পুরোপুরি বন্ধ। এর কারণ বাংলাদেশী নায়িকা পরীমনি। সদ্য ঢালিউডের গণ্ডি পেরিয়ে টলিউডে পা রেখেছেন নায়িকা। কাজ করেছেন একটি ছবির। ছবির কাজে কলকাতা এসে ছিলেনও বেশ কিছুদিন। কিন্তু, শেষে সেই ছবির কাজই বন্ধ হয়ে গেল।

জানা গিয়েছে, ‘ফেলু বক্সি’ ছবির শ্যুটিং মার্চ মাসে শুরু হয়েছি। শ্যুটিং ও কিছুটা ডাবিং হয়ে গেলেও এখনও ডাবিং বাকি আছে। আর সেটা করতে ফের কলকাতায় আসার কথা ছিল পরীমনির। কিন্তু, তাঁর আসা সম্ভব হচ্ছে না। বর্তমানে ভিসার জটিলতার কারণে কলকাতা আসতে পারছেন না পরীমনি। ফলে আপাতত বন্ধ ‘ফেলু বক্সি’ ছবির কাজ। বাংলাদেশে বর্তমানে অশান্তি চলছে সে কারণে ভিসা দেওয়া হচ্ছে না কাউকে। কেবল জরুরি ক্ষেত্রে মেডিক্যাল ও স্টুডেন্ট ভিসা দেওয়া হচ্ছে। তাই আপাতত কলকাতা আসতে পারছেন না পরীমনি।

এদিকে বাংলাদেশের বেশ চর্চিত নায়িকা পরীমনি। ব্যক্তিগত জীবন নিয়ে বারে বারে খবরে আসেন তিনি। পাঁচ বার বিয়ে করেছেন নায়িকা। তবে, আপাতত তিনি সিঙ্গেল। একটি বিয়েও টেকেনি নায়িকার। এখন তিনি ছেলেকে নিয়ে একা থাকেন নায়িকা। আপাতত টলিউডে ডেবিউ করতে চলেছেন পরীমনি। কিন্তু, মাঝ পথেই বন্ধ হয়ে গেল ছবির কাজ।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী
জেনে নিন এ সপ্তাহে TRP তালিকায় কে কাকে দিল টেক্কা, দেখে নিন জয়জয়কার কোন সিরিয়ালের