Abar Bibaho Obhijaan: আফ্রিকা পাড়ি দিল আবার বিবাহ অভিযান, ছবির টাইটেল ট্র্যাকে নাচলেন কিলি পল

Published : May 19, 2023, 06:57 AM IST
Abar Bibaho Obhijaan

সংক্ষিপ্ত

বাংলা গানে নাচলেন তানজানিয়ার বাসিন্দা। সদ্য ভাইরাল হয়েছে তাঁর নাচের একটি ভিডিও। যেখানে আবার বিবাহ অভিযান গান চলছে ব্যাকগ্রাউন্ডে। তাতেই নাচতে দেখা গেল কিলি পল ও তাঁর বোনকে। যা মুহূর্তে ভাইরাল হয়েছে। 

সোশ্যাল মিডিয়ার বেশ পরিচিত মুখ হল কিলি পল। প্রায়শই ভাইরাল হয় তাঁর নাচের ছবি। তানজানিয়াতে থাকেন কিলি পল। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার। প্রায়শই তাঁকে ভারতীয় গানে নাচতে দেখা যায়। এবার একেবারে বাংলা গানে নাচলেন তানজানিয়ার বাসিন্দা। সদ্য ভাইরাল হয়েছে তাঁর নাচের একটি ভিডিও। যেখানে আবার বিবাহ অভিযান গান চলছে ব্যাকগ্রাউন্ডে। তাতেই নাচতে দেখা গেল কিলি পল ও তাঁর বোনকে। যা মুহূর্তে ভাইরাল হয়েছে।

২৫ মে জামাইষষ্ঠীর দিন মুক্তি পাহে ছবিটি। তিন বন্ধুর গল্প নিয়ে তৈরি ‘আবার বিবাহ অভিযান’। কদিন আগে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ট্রেলার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাসির মোড়কে তৈরি হয়েছে ছবিটি। ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, গণশার বাবা তাঁর জন্য নাকি ১০০ কোটি টাকা রেখে গিয়েছে। সেই লোভেই তাঁর সঙ্গে থাইল্যান্ড পারি দেয় রজত ও অনুপম। ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, একটি মেয়েকে তিনজল ছেলে মিলে বিয়ে করার পরিচালনা করছেন। তারপরই বিপদে পড়েছেন রজত, গণশা ও অনুপম। অর্থাৎ রুদ্র, অঙ্কুশ ও অনির্বান। তাঁদের বাঁচাতে সেখানে হাজির তাঁদের স্ত্রী। অর্থাৎ, সোহিনী, নুসরত ও প্রিয়াঙ্কাকে। কীভাবে বিপদ থেকে তাদের রক্ষা করবে তা নিয়ে ছবির গল্প। কয়েক সেকেন্ডের ট্রেলার দেখে বোঝা গিয়েছিল ছবিরে পরতে পরতে রয়েছে হাসির ও মজা। ছবির ডায়লগ থেকে উপস্থাপনা আর গল্প তো বটেই- সবেতে রয়েছে হাসি, ঠাট্টা আর মজা। বউয়ের চোখের আড়ালে থাইল্যান্ডে গিয়ে তিন বন্ধু কী কর্মকান্ড ঘাটাবে তা নিয়ে ছবি।

 

 

 

প্রকাশ্যে এসেছে ছবির টাইটেল ট্রাক। যাতে শোনা গিয়েছেল জিৎ গাঙ্গুলির কন্ঠ। এই টাইলেট ট্র্যাকেরই নাচলেন কিলি পল। প্রকাশ্যে এসেছে ছবির দুটি গান। যা মুক্তির পরই বেশ খ্যাতি পেয়েছে। এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল বিবাহ অভিযান। সেই ছবি মুক্তি পেতে না পেতেই ব্যাপক সাফল্য পেয়েছিল। তিন পুরুষের কাহিনি নিয়ে তৈরি হয়েছিল সেই ছবি। ছবিটি পরিচালনা করেন বীরসা দাশগুপ্ত। এটি তারই সিক্যোয়েল ছবি। সব মিলিয়ে জমজমাট ছবির কাহিনি। বর্তমাবে ছবির প্রমোশন নিয়ে বেজায় ব্যস্ত ছবির টিম। আর মাত্র কিছুদিনে অপেক্ষা তার মধ্যেই মুক্তি পাবে আবার বিবাহ অভিযান। তার আগে কিলি পলের নাচ ফের খবরে আনল ছবিটিকে।

 

আরও পড়ুন

Pavitr Prabhakar: ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ট্রেলার লঞ্চ, ডাবিংয়ে শুবমান গিল

'বলিউডে আত্মপ্রকাশ করার সঠিক সময়' শাহরুখ খানের সঙ্গে সাক্ষাত করে আড্ডায় মাতলেন মার্কিন রাষ্ট্রদূত

'আমাদের দোষ দেওয়া যাবে না', The Kerala Story নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে বলল তৃণমূল কংগ্রেস

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা