প্রকাশ্যে এল ‘তাহাদের কথা’ ছবির ফার্স্ট লুক, একেবারে নতুন ধরনের কাহিনি নিয়ে আসছে সুব্রত ঘোষ পরিচালিত ছবি

Published : Aug 05, 2023, 10:05 AM IST
Tahader Katha

সংক্ষিপ্ত

যাদের কথা কেউ শুনতে চান না, তাদের কাহিনি নিয়ে আসছে ‘তাহাদের কথা’। ছবিটি পরিচালনা করবেন সুব্রত ঘোষ।

যারা সমাজে তেমন পরিচিত নয়, যাদের কথা কেউ শুনতে চান না, তাদের কাহিনি নিয়ে আসছে ‘তাহাদের কথা’। ছবিটি পরিচালনা করবেন সুব্রত ঘোষ। পরিচলনার জগতে সুব্রত বাবুকে নবাগত বললেই চলে।

পরিচালক সুব্রত ঘোষের হাত ধরে বড় পর্দায় আসছেন ঋষভ বসু, অনিন্দ্য সেনগুপ্ত, রাজনন্দিনী পাল। আসছেন অভিনেত্রী তৃষা দাস। রয়েছে দীপক হালদার ও অমিত সাহা। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে বিশ্বনাথ বসুতে। তেমনই থাকবেন ভদ্র বসু, কৃষ্ণেন্দু দেওয়ানজি, অরিন্দল বাগচি সহ আরও অনেকে।

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির লুক। ছবিতে সাদা কুর্তা পায়জামা পরে দেখা গিয়েছে বিশ্বনাথকে। চোখে কালো ফ্রেমের চশমা। গম্ভীর ব্যক্তিত্ব। চেয়ারে বসে তিনি। রাজনন্দীনি পরেছেন গোলাপী রঙের চুরিদার। ঠোঁটে লাল লিপস্টিক। খোলা চুল। তিনি যে কাউকে সাবধান করছেন। তেমনই ঋষভ বসুকে দেখা গিয়েছে একেবারে অন্যরকম সাজে। মাথায় ঝাঁকড়া চুল। চোখে কালো ফ্রেমের চশমা। পরনে খয়েরি রঙের সুতির কুর্তা ও কালো প্যান্ট। কাঁধে রয়েছে ঝোলা ব্যাগ। অনিন্দ্য সেনগুপ্তকে দেখা গিয়েছে মেরুন শার্ট কালো ফরমাল ট্রাউজার পরে।

নতুন পরিচালকের হাত ধরে ফের বড়পর্দায় ঋষভ বসু, অনিন্দ্য সেনগুপ্ত ও রাজনন্দিনী পাল। আসছে তাহাদের কথা। যারা সমাজে সেভাবে পরিচিত নয়, তাদের কথা বলতে আসছে পরিচালক।

ছবিতে ঋষভের নাম রফিকুল। অনলের চরিত্রে রয়েছেন অনিন্দ্য আর শ্রীনাথের ভূমিকায় কৃষেন্দু। তৃষার নাম এখানে প্রিয়াঙ্কা। আর রাজনন্দিনীকে দেখা যাবে সুস্মিতা চরিত্রে। ঋষভ এখানে একজন নকশাল আন্দোলনের কর্মী। তৃষাকে দেখা যাবে ডান্সার হিসেবে। তাদের প্রেমের গল্প নিয়ে আসছে ছবিটি।

 

 

এই ছবি দিয়ে প্রথমবার বড়পর্দায় পা রাখবেন রাজনন্দিনী। তিনি জুটি বাঁধবেন অনিন্দ্যর সঙ্গে। অনিন্দ্য এখানে একজন কর্পোরেট কর্মী। তাঁর আর রাজনন্দিনীর প্রেম দেখা যাবে।

এরা আগে একাধিক ওয়েব সিরিজে দর্শকদের নজর কেড়েছেন রাজনন্দিনী। এই প্রথম বড় পর্দায় পা দেবে সে। একেবারে নতুন ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে। একরাশ নতুনত্ব নিয়ে আসছে ছবিটি। ছবির কেন্দ্রে আছে প্রেম। তেমনই আসছে এক ভিন্ন ধরনের কাহিনি। সব মিলিয়ে এক রাশ নতুনত্ব নিয়ে আসছে তাহাদের কথা। নতুন ধরনের গল্প, নতুন ধরনের উপস্থাপনার দ্বারা আসছে তাহাদের কথা। সদ্য প্রকাশ্যে এল ফার্স্ট লুক। যা নজর কেড়েছে সকলের।

 

আরও পড়ুন

Rocky Aur Rani Ki Prem Kahani: শ্যুটিং করতে গিয়ে মনে পড়েছে আসল বিয়ের কথা, ছবি ঘিরে নিজের অনুভূতির কথা জানালেন আলিয়া

Ananya Pandey-Aditya: ‘ভালো কাউকে খুঁজতে হবে’, আদিত্য-অনন্যার প্রেম নিয়ে মুখ খুললেন চাঙ্কি পান্ডে

আলিয়া কাশ্যপের বাগদান পার্টিতে বসেছিল চাঁদের হাট, কাল্কি থেকে সুহানা হাজির ছিলেন একাধিক তারকা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা