Rubel Das: দুর্ঘটনার কবলে অভিনেতা রুবেল দাস, ভেঙে গিয়েছে দুটি গোড়ালিই

Published : Jul 19, 2023, 08:52 PM IST
Rubel Das

সংক্ষিপ্ত

এই মুহূর্তে শুটিং বন্ধই রেখেছেন তিনি। জানা যাচ্ছে ঘটনার একদিন আগেও প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিলেন তিনি।

ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেতা রুবেল দাস। শুটিং কর‍তে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনায় অভিনেতার দু'টি গোড়ালিই ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত তাঁকে বারাসতের বাড়িতেই রাখা হয়েছে। এই মুহূর্তে শুটিং বন্ধই রেখেছেন তিনি। জানা যাচ্ছে ঘটনার একদিন আগেও প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিলেন তিনি। ঘটনায় রীতিমত চিন্তিত শ্বেতাও। জানা যাচ্ছে শুটিং চলাকালীন একটি মারপিটের দৃশ্য চলছিল। বাস থেকে লাফানোর একটি শট দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

 

 

শ্বেতা জানিয়েছেন এই মুহূর্তে শুটিং-এ যাওয়ার পরিস্থিতিতে নেই রুবেল। তবে তাঁর বাড়িতে এসে শুটিং করা যায় তবে কাজ করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে ইনস্টাগ্রামে পোস্ট করেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,'তুমি আমার সাহসী ছেলে। আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। তুমি ভাল, তাই তোমার সঙ্গে কোনও খারাপ হতে পারে না। শুধু কয়েকটি দিনের অপেক্ষা। তোমায় ভালবাসি, বাবাই। সব সময় রয়েছি তোমার পাশে। শীঘ্রই সুস্থ হয়ে ওঠো।' উল্লেখ্য এই মুহূর্তে শ্বেতা ব্যস্ত তাঁর নতুন সিরিজের শুটিং নিয়ে। পাশাপাশি চলছে আরও একটি সিরিয়ালের কাজও।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা