ভোজপুরি সুপারস্টার পবন সিং ও তার স্ত্রী আক্ষরা সিং এর রোমান্টিক নাচের তালে মজেছে গোটা নেট পাড়া।

Published : Sep 11, 2022, 05:35 PM ISTUpdated : Sep 11, 2022, 05:43 PM IST
ভোজপুরি সুপারস্টার পবন  সিং ও তার স্ত্রী আক্ষরা  সিং এর রোমান্টিক নাচের তালে মজেছে গোটা নেট পাড়া।

সংক্ষিপ্ত

ভোজপুরি সুপারস্টার পবন  সিং ও তার স্ত্রী আক্ষরা  সিং এর ধড়কান ছবির "কারো না মারাদ ওয়ালা রোল" গানে এখন কোমর দোলাচ্ছেন সকলে। তাদের দাম্পত্য রোম্যান্স বিশেষ নজর কেড়েছে ইউটিউব ভক্তদের। 

বিখ্যাত ভোজপুরি ছবি ধড়কানের   'কারো  না মারাদ ওয়ালা রোল' গানে কোমর দোলালেন  পবন সিং এবং অক্ষরা সিং। তাদের এই  রোমান্টিক নাচ দেখে ভক্তদের চক্ষু চরকগাছ।  

ভোজপুরি বিনোদনজগতের অন্যতম জনপ্রিয় দম্পতি হলেন পবন সিং ও  অক্ষরা সিং। ভোজপুরি সুপারস্টার পবন  সিং এবং তার স্ত্রী অক্ষরা সিং এর  অভিনয় প্রতিভা অনেক আগেই  মন কেড়েছিলো দর্শকদের। 

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই  পবন সিং এবং অক্ষরা সিংয়ের গানের ভিডিও জনপ্রিয় হয়ে থাকে। এবার ধাড়কান ছবির  "কারো  না মারাদ ওয়ালা রোল" এই গানে তারা তাদের দাম্পত্য রোম্যান্স যেভাবে ফুটিয়ে তুলছেন তা ইউটিউব ভক্তদের এখন বিশেষ নজর কেড়েছে ।এই গানে পবন সিং এবং অক্ষরা সিংয়ের আবেগপূর্ণ নাচ দেখে ভক্তরা একেবারে মুগ্ধ।

তাদের এই নাচ ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে।ভোজপুরি  দম্পতির এই অনস্ক্রিন রোম্যান্সকে খুব উপভোগ করছে দর্শকমহল । 


 
এখনও পর্যন্ত প্রায় ৫৭ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন এই ভিডিওটি৷ ধড়কনের এই গানটি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।

ভক্তরা অন-স্ক্রিন দম্পতি পবন সিং এবং অক্ষরা সিংকে দেখতে বরাবরই খুব পছন্দ করেন কারণ তারা ভীষণ রোমান্টিক।

"কারো না মারাদ ওয়ালা রোল" গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা সিং এবং মিউজিক দিয়েছেন মধুকর আনন্দ। গানটি লিখেছেন আজাদ সিং।

ব্যাক্তিগত কেচ্ছার কারণে পবন সিং এবং অক্ষরা সিংকে এখন আর যদিও বেশি দেখতে পাওয়া যায় না একসঙ্গে, তবুও এই দম্পতিকে নিয়ে দর্শকদের উৎসাহ একেবারে তুঙ্গে ।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা