Bigg Boss 17: ‘ভেবেচিন্তে ভিকিকে বিয়ে করা উচিত ছিল’, বিগ বসের ঘরে দাম্পত্য জীবন নিয়ে অকপট অঙ্কিতা লোখান্ডে

Published : Jan 09, 2024, 11:14 AM IST
bigg boss 17 ankita lokhande

সংক্ষিপ্ত

বর্তমানে তাঁরা আছেন বিগ বস ১৭-র ঘরে। আর এই বিগ বসের ঘরে পা রাখার পর থেকে একের পর একের পর বিতর্কের কারণে খবরে আছেন এই রিয়েল লাইফ জুটি।

বেশ কিছুদিন ধরে খবরে আছেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। বর্তমানে তাঁরা আছেন বিগ বস ১৭-র ঘরে। আর এই বিগ বসের ঘরে পা রাখার পর থেকে একের পর একের পর বিতর্কের কারণে খবরে আছেন এই রিয়েল লাইফ জুটি।

বিগ বসে আসার পর থেকেই প্রকাশ্যে এসেছে অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের ব্যক্তিগত অশান্তি। শো-র শুরুতেই জানা যায় মা হতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। তিনি সে সময় বাড়িও ফেরত যেতে চান। তেমনই তিনি জানিয়েছিলেন, তিনি নাকি প্রেগনেন্সি টেক্স করেছেন। এরপর বিষয়টি থিতিয়ে যায়। তারপর প্রকাশ্যে আসে অঙ্কিতা লোখান্ডে ও ভিকির লড়াই। নানান কারণে সকলের সামনে লড়াই করতে দেখা যায় তাঁদের। তাঁদের ব্যক্তিগত অশান্তি এমন স্থানে পৌঁছায় যে অঙ্কিতা লোখান্ডে চটি ছুঁড়ে মারে স্বামীর দিকে। তেমনই স্ত্রীর কাছে বারে বারে অত্যাচারিত হওয়া পর নিজের মাকে দেখে কেঁদে ফেলেন ভিকি। ভিকির এই কান্না নজর কাড়ে সকলের। এখানেই শেষ নয়। বিগ বসের ঘরে কখনও অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনকে ঝগড়া করতে দেখা গিয়েছে তো কখনও একে অপরকে আঘাত করতে। এরই মাঝে বিয়ে নিয়ে অঙ্কিতার মত ভাইরাল হল সর্বত্র। যা নজর কাড়ল সকলের।

সদ্য অঙ্কিতা বলেন, ‘বিয়ে করার সময় আমার আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’ এভাবে নিজের দাম্পত্য জীবন নিয়ে মন্তব্য করলেন অঙ্কিতা। আসলে চলছিল তাঁদের ঝগড়া। সে সময় এমন মন্তব্য করেন অঙ্কিতা। আর অঙ্কিতার কথার মাঝেই ভিকি বলেন, ‘জীবনের কোন সিদ্ধান্তটা তুমি ভেবে চিন্তে নিয়েছ?’ এভাবে ফের একবার প্রকাশ্যে এল অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের দাম্পত্য কলহ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

বিকিনিতে বোল্ড লুকে মনামী ঘোষ, চুঁইয়ে পড়ছে যৌবন, শীতের মরশুমে উষ্ণতা ছড়ালেন নায়িকা

ফের বিয়ের খবর ফিল্মি দুনিয়ায়, শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন জাতীয় ক্রাশ রশ্মিকা ও বিজয়

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও