হাজিরা দিতে হবে আদালতে, মঙ্গলবার কী রয়েছে জ্যাকলিনের ভাগ্যে, আদৌ কি জামিন পাবেন বলি ডিভা?

Published : Nov 15, 2022, 11:31 AM IST

মাত্র চারদিনের জন্য সাময়িক স্বস্তি পেয়েছিলেন জ্যাকলিন । ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন জামিনের আবেদন করেছিলেন। শুনানির রায়দান ১৫ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছিল দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট। আজ কি জামিন মিলবে জ্যাকলিনের, বাড়ছে জল্পনা। 

PREV
19

বলিউড এবং কন্ট্রোভার্সি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে চর্চা মোটেই থামবার নয়। 
 

29


বড়সড় বিপাকে পড়লেন জ্যাকলিন ফার্নান্ডেজ। মাত্র  চারদিনের জন্য সাময়িক স্বস্তি পেয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে হাজির ছিলেন জ্যাকলিন। জামিনের আবেদনের শুনানির রায়দান ১৫ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছিল আদালত।
 

39

আজ ১৫ নভেম্বর। ফলে মঙ্গলবার আবারও তাকে দিল্লির পাটিয়ালা হাউজ আদালতে হাজিরা দিতে পৌঁছেছেন জ্যাকলিন। তবে আজ কি জামিন পাবেন বলি নায়িকা, তা নিয়ে জোর জল্পনা চলছে বলিপাড়ার অন্দরে। কী রয়েছে জ্যাকলিনের ভাগ্যে, তার অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা।

49

 
ইতিমধ্য়েই জ্যাকলিনের জামিনের মেয়াদ দুবার বাড়ানো হয়েছে। ফের কয়েকদিনের স্বস্তি পেয়েছিলেন নায়িকা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছিল আদালত। তবে ক্ষণিকের স্বস্তি মিললেও ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় বেশ ভালভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের।

59


কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে আদালতে হাজির হয়েছিলেন জ্যাকলিন। সাদা সালোয়ার কামিজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বিচারক শৈলেন্দ্র মালিক জানান, জ্যাকলিনের জামিনের আবেদনের রায়ের কপি এখন তৈরি হয়নি। সে কারণেই জামিনের আবেদনের শুনানির রায়দান পিছিয়ে দেওয়া হল। তবে আজ কী হবে, শুনানির দিকে সকলেই তাকিয়ে রয়েছেন।
 

69

জ্যাকলিন যখন তাঁর জামিনের আবেদন করেছেন সেই সময় ইডির তরফে এই জামিনের বিরোধিতা করবে বলে জানানো হয়েছিল। ইডি-র তরফেও জানানো হয়েছে জ্যাকলিন এই মামলার তদন্তে কোনও সাহায্য করেননি। ইতিমধ্যেই জ্যাকলিনকে নিজেদের হেফাজতে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইডি। জ্যাকলিনের জামিনের তুমুল বিরোধিতা করছে ইডি। অন্যদিকে নায়িকার আইনজীবীর দাবি, ইডি ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে তাই গ্রেফতারের কোনও প্রশ্নই নেই। তবে ইডির আইনজীবীরাও কোর্টকে জানিয়েছেন, প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়ে যাচ্ছেন জ্যাকলিন।

79

 অন্যদিকে জ্যাকলিনের আইনজীবী প্রশান্ত পাটিল বলেন, যতবারই তদন্তকারী সংস্থা তাকে ফোন করেছে তিনি তার উত্তর দিয়েছেন এবং হাজিরা দিতেও দিল্লিতে দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা ম্যারাথন জেরার মুখে পড়েছেন এবং প্রশ্নেরও উত্তর দিয়েছেন। এই কারণেই অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছিল আদালত। তবে একথা মানতে নারাজ ইডি। গত ২৬ সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন নায়িকা। 

89


ইডির সূত্র থেকে জানা গেছে, এখনও অনেক সত্য গোপন রাখছে জ্যাকলিন। বারবার নিজের বয়ান বদল করছে। এমনকী প্রমাণের কারচুপি করারও অভিযোগ উঠেছে জ্যাকলিনের নাম। জানা গিয়েছে সুকেশ গ্রেফতার হওয়ার পরই নিজের ফোন থেকে সমস্ত ডেটা মুছে ফেলেছে জ্যাকলিন। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের।  অন্যদিকে সুকেশের সঙ্গে বেশ ভাল ভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। সুকেশ  চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ ।

99

এখানেই শেষ নয় সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ।  জ্যাকলিনের মন জিততেই  কোটি কোটি টাকার উপহার দিতেন  সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী  প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।
  

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories