Palak-Ibrahim: আবারও একসঙ্গে পলক-ইব্রাহিম, প্রেমের গুঞ্জন শুরু বলিপাড়ায়

Published : Jun 22, 2023, 03:26 PM ISTUpdated : Jun 22, 2023, 03:30 PM IST
Palak Tiwari

সংক্ষিপ্ত

সদ্য একটি পার্টিতে একসঙ্গে দেখা যায় ইব্রাহিম ও পলককে। প্রথমে পলক সেখানে প্রবেশ করে। গাড়ি থেকে নেমে পার্টিতে ঢুকতে দেখা যায় তাঁকে।

স্টার হোক বা স্টার কিডস, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় আগ্রহ থাকে দর্শকদের। তারা কী করছেন, কোথায় যাচ্ছেন কিংবা কার সঙ্গে সম্পর্কে জড়ালেন এটি সব থেকে মুচমুচে খবর। বর্তমানে এই বলি গসিপে স্থান পেয়েছেন স্টার কিডেরা। তাদের ব্যক্তিগত জীবন সব সময় উঠে এসেছে আলোচনায়। ব্যক্তিগত জীবনে তারা কি করছে তা নিয়ে সকলের অগ্রহ থাকে বিস্তর। বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই খবরে আছেন পলক তিওয়ারি।

শ্বেতা কন্যা পলক-কে রেস্তোরাঁ থেকে পার্টিতে দেখা যাচ্ছে প্রায়শই। শুধু তিনি একা নন, সঙ্গে থাকছেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান। বলিউডে পা দেওয়ার পর থেকে খবরে রয়েছে পলক। ২১ এপ্রিল মুক্তি পেল সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে ধামাকা দিলেন ভাইজান। সলমন খানের সেই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছেন পলক। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি হয়েছিল ছবিতে। পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। চিত্রনাট্য লিখেছেন সাজিন নাদিয়াদওয়ালা। এদিকে ইব্রাহিম এখন বলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন।

সদ্য একটি পার্টিতে একসঙ্গে দেখা যায় ইব্রাহিম ও পলককে। প্রথমে পলক সেখানে প্রবেশ করে। গাড়ি থেকে নেমে পার্টিতে ঢুকতে দেখা যায় তাঁকে। পলকের পরনে ছিল কালো রঙের শর্ট ড্রেস। চুল ছিল খোলা। এর সঙ্গে পরেছিলেন কালো হাই হিল। এই কালো রঙের শর্ট ড্রেসে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল পলককে। পলক সেখানে পৌঁছানোর কিছু সময় পর ফের সেখানে যান ইব্রাহিম। কালো শার্ট ও ডেনিম পরে হাজির হন তিনি। ঢোকার সময় পাপারাৎজি-দের সামনে পোজও দেন সইফ পুত্র। দুজনকে একসঙ্গে দেখার পর সকলের মনে এসেছেন একটাই প্রশ্ন, তবে কি সত্যিই প্রেম করছেন পলক- ইব্রাহিম।

এদিকে কদিন আগে পলকের সঙ্গে সইফ পুত্রের সম্পর্ক নিয়ে দীর্ঘ জলঘোলা হয়। তখনও একটি পার্টিতে ইব্রাহিম ও পলকে একসঙ্গে দেখা যায়। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় মুখ লোকান পলক। যা নিয়ে সকলের মনে প্রশ্ন জাগে। তবে কি ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক গোপন রাখতে চান পলক- এই নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে, এর উত্তর নিজেই জানান নায়িকা। তিনি বলেন, মাকে না জানিয়ে পার্টিতে গিয়েছিলেন। তাই মুখ লোকান পলক। এর পর ফের একবার দেখা গেল তাঁদের।

 

আরও পড়ুন

Vidya Balan: বড় পর্দায় কামব্যাক করছেন বিদ্যা বালন, প্রকাশ্যে ‘নিয়ত’ ছবির ট্রেলার মুক্তি দিন

Adipurush: ‘টপোরি’ সংলাপের পর দৃশ্য টোকার অভিযোগ, ফের নয়া বিতর্কে জড়াল ‘আদিপুরুষ’

Honey Singh: খুনের হুমকি পেলেন হানি সিং, গোল্ডি ব্রারের নিশানায় ‘লুঙ্গি ডান্স’ খ্যাত গায়ক

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি