MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Adipurush: ‘টপোরি’ সংলাপের পর দৃশ্য টোকার অভিযোগ, ফের নয়া বিতর্কে জড়াল ‘আদিপুরুষ’

Adipurush: ‘টপোরি’ সংলাপের পর দৃশ্য টোকার অভিযোগ, ফের নয়া বিতর্কে জড়াল ‘আদিপুরুষ’

বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ছবি মুক্তির পর ছবির দৃশ্য ও সংলাপ নিয়ে উঠেছিল আপত্তি। এই কারণে বদল করা হল সংলাপ। এবার ফের নতুন বিতর্কে আদিপুরুষ।

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jun 22 2023, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
 ‘আদিপুরুষ’
Image Credit : Instagram

‘আদিপুরুষ’

সদ্য নতুন বিতর্কে জড়াল ‘আদিপুরুষ’। এবার বিদেশী ছবি থেকে দৃশ্য টোকার অভিযোগ উঠল ছবির বিরুদ্ধে। সদ্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল উঠেছে আদিপুরুষ নিয়ে। একাধিক নেটজনতা দাবি করেছেন, ছবির দৃশ্য টোকা হয়েছে বিদেশী ছবি দ্য অ্যাভেঞ্জার্স থেকে।

210
 ‘আদিপুরুষ’
Image Credit : Instagram

‘আদিপুরুষ’

হলিউড ছবির ‘দ্য অ্যাভেঞ্জার্স’ দেখেছেন অনেকেই। এই বিখ্যাত ছবির ‘দ্য ব্যাটেল অফ নিউ ইয়র্ক’ থেকে যুদ্ধের দৃশ্য হুবহু কপি করা হয়েছে। একাধিক নেট ব্যবহারকারী আদিপুরুষ ছবির সেই দৃশ্য ও ‘দ্য অ্যাভেঞ্জার্স’ ছবির দৃশ্য এক সঙ্গে পোস্ট করেছেন। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে টোকা হয়েছে দৃশ্য।

310
 ‘আদিপুরুষ’
Image Credit : Instagram

‘আদিপুরুষ’

তবে, এই সব খারাপে মাঝে ছবি আয় নিয়ে খবরে এল আদিপুরুষ। ছবি মুক্তির পাঁচ দিনে বিশ্বব্যাপী ৩৯৫ কোটি আয় করেছে ছবিটি। এমন খবর প্রকাশ করা হয়েছে টি সিরিজের পক্ষ থেকে। বুধবার টি সিরিজের পক্ষ থেকে একটি টুইট করা হয়। যেখানে বলা হয়েছে, ছবিটি বক্স অফিসে ৩৯৫ কোটি টাকা সংগ্রহ করেছে পাঁচ দিনে।

410
 ‘আদিপুরুষ’
Image Credit : Instagram

‘আদিপুরুষ’

টুইটে লেখা হয়েছে, আপনারা সকলেই আদিপুরুষের জন্য যে অফুরন্ত ভালোবাসা ও ভক্তি দেখিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এই টুইট করে বিশেষ ছবি পোস্ট করা হয়েছে। যেখানে লেখা রয়েছে ছবি মুক্তির পাঁচ দিনে বিশ্বব্যাপী ৩৯৫ কোটি আয় করেছে ছবিটি।

510
 ‘আদিপুরুষ’
Image Credit : instagram

‘আদিপুরুষ’

এদিকে সদ্য সংলাপ পরিবর্তন করা হয়েছে ছবিটির। এর আগে অফিসিয়াল টুইট অ্যাকাউন্টে সংলাপ লেখক মনোজ মুনতাশির শুক্লা বলেন, আমি আমার সংলাপের পক্ষে অগণিত যুক্তি গিতে পারি। কিন্তু, এতে আপনার কষ্ট কমবে না। আমি আমার সংলাপের পক্ষে অগণিত যুক্তি দিতে পারি। কিন্তু, এতে আপনার কষ্ট কমবে না। আমি এবং ছাবিটি প্রযোজক পরিচালক সিদ্ধান্ত নিয়েছি সংলাপ সংশোধন করার।

610
 ‘আদিপুরুষ’
Image Credit : Twitter

‘আদিপুরুষ’

হনুমানজীর মুখে, কাপড় তোর বাবার. তেল তোর বাবার, আগুন তোর বাবার, জ্বলবেও তোর বাবার। এই সংলাপ পরিবর্তন করা হয়েছে। বাবার শব্দ পরিবর্তন করে লঙ্কা শব্দ ব্যবহার করা হয়েছে। হনুমানকে বলতে শোনা গেল, কাপড় তোর লঙ্কার। তেল তোর লঙ্কার। আগুনও তোর লঙ্কার। আর জ্বলবেও তোর লঙ্কা।

710
 ‘আদিপুরুষ’
Image Credit : Twitter

‘আদিপুরুষ’

হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে এসেছে শ্রী রামের জীবন কাহিনি। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু, ছবি মুক্তির পর নানান দৃশ্য থেকে সংলাপ নিয়ে আপত্তি উঠেছে। অধিকাংশই দাবি করেছেন, ছবির কারণে খুন্ন হচ্ছে শ্রী রামের ভাবমূর্তি।

810
 ‘আদিপুরুষ’
Image Credit : Facebook

‘আদিপুরুষ’

এই বিতর্কের প্রভাব পড়েছে ছবির আয়ে। সোমবার থেকে কমছে ছবির আয়। চতুর্থ দিনে ছবির আয় করেছে মাত্র ২০ কোটি টাকা। তেমনই মঙ্গলবার ফের কমল ছবির আয়। মাত্র ১০ কোটি টাকা আয় করেছে ছবিটি। এদিকে, প্রথম সপ্তাহান্তেই ছবি পা দিয়েছে ২০০ কোটির ঘরে।

910
 ‘আদিপুরুষ’
Image Credit : instagram

‘আদিপুরুষ’

রেকর্ড অনুসারে, ২৪০ কোটি আয় করেছে ছবিটি। ওপেনিং ডে-তে ছবির আয় ছিল ১৪০ কোটি। তারপর শনি ও রবি আয় হয়েছে মোট ১০০ কোটি। কিন্তু, সোমবার থেকে শুরু হয়েছে পতন। সোমবার ছবির আয় ছিল ২০ কোটি। তেমনই মঙ্গলবার আয় হয়েছে মাত্র ১০ কোটি। অনেকেই মনে করছেন, এর কারণ ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্ক।

1010
 ‘আদিপুরুষ’
Image Credit : instagram

‘আদিপুরুষ’

এরই সঙ্গে একাধিক সেচ্ছা সেবী সংস্থা মামলা দায়ের করেছে। কখনও সীতার পরনে সাদা শাড়ি নিয়ে আপত্তি উঠেছে। তো কখনও আপত্তি উঠেছে হনুমানজীর সংলাপ নিয়ে। এরপর ছবি নিষিদ্ধ করার দাবি তুলে প্রধানমন্ত্রীকে চিঠি অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন। এরই সঙ্গে টিমের বিরুদ্ধে দায়ের হল FIR।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
শৈশব থেকে বিয়ে ও শেষ শো, দেখুন আশা ভোঁসলের ১০টি অদেখা ছবি
Recommended image2
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের
Recommended image3
Asha Bhosle chef: দুর্দান্ত রান্নার হাত আশা ভোঁসলের, বিরিয়ানি থেকে কাবাব - কী কী রান্না করতেন আশা
Recommended image4
Asha Bhosle Demise: মান্না দে থেকে অজয় দাস, বাংলা গানেও সাবলীল আশা ভোঁসলে
Recommended image5
Asha Bhosle Top 10 Bollywood Songs: গেয়েছেন ১০ হাজারেরও বেশি গান, দম মারো দম থেকে ইয়ে মেরা দিল, বলিউডে আশা ভোঁসলের এই দশটা গান সবার হৃদয়ে জেতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved