'বেশরম রং'-এ রঙিন সোশ্যাল মিডিয়া, শাহরুখ-দীপিকার রোম্যান্সে বুঁদ ভক্তরা, কমেন্টের ঝড় উঠল টুইটারে

Published : Dec 13, 2022, 12:33 PM ISTUpdated : Dec 13, 2022, 12:41 PM IST
Pathaan

সংক্ষিপ্ত

'পাঠান' ছবির 'বেশরম রং'-এ দীপিকার ডান্স মুভস নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। একাধিক নেগেটিভ কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। দীপিকার কোমরের হিল্লোল পুরুষদের মন মজলেও তা নিয়ে সমালোচনা পিছু ছাড়ছে না।

'বেশরম রং'-এ মজেছে গোটা নেটদুনিয়া। 'পাঠান'ছবির প্রথম গান মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় ট্রেন্ডিং হয়েছে। শরীরী আবেদনে পর্দাজুড়ে উষ্ণতা ছড়িয়েছেন শাহরুখ ও দীপিকা। সমুদ্রের মাঝে ইয়টের মধ্যে শাহরুখের সঙ্গে চরম ঘনিষ্ঠতায় মজে দীপিকা। তারকা যুগলের বোল্ডনেসে কুপোকাত হয়েছেন ভক্তরা। একাধিক সুইমস্যুট পরে সেক্সি অবতারে নিজেকে মেলে ধরেছেন দীপিকা। অন্যদিকে কখন টি- শার্ট আবার কখন শার্টলেস অবতারে নিজেকে মেলে ধরেছেন শাহরপ খান। ৫৭ বছর বয়সী অভিনেতার সেক্সি ফিগারে ঝড় উঠছে তরুণীদের হৃদয়ে। এই বয়সেও খাঁজকাট প্যাক অ্যাবস শো অফ করতেই আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়।

স্পেনের অসাধারণ একটি লোকেশন শ্যুটিং হয়েছে গানটির। শুরু থেকে শেষ পর্যন্ত সমুদ্রপাড়ে দীপিকা পাড়ুকোনের সঙ্গে রোম্যান্সে মত্ত থাকতে দেখা গেল শাহরুখ খানকে। তার উপর দীপিকার চাবুক ফিগারে বেলি ডান্সে নজর আটকে ভক্তদের। গান মুক্তি পেতেই পুরো রঙিন হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। মুহূর্তের মধ্যে ঝড় উঠেছে নেটপাড়ায়। মাত্র ২ ঘন্টার মধ্যেই ২ মিলিয়নেরও বেশি বার দেখা হয়ে গিয়েছে গানটি। টুইটারেও সারা দিন ধরেই অভিনেতার নাম ট্রেন্ড করেছে, এমনকী বেশরম রং-এর প্রচু হ্যাশট্যাহও ব্যবহৃত হয়েছে। এত কম সময়েক মধ্যে এত বেশি লাইক মুহূর্তে রেকর্ড গড়েছে। তবে টুইটারে যেমন প্রশংসা হয়েছে, তেমনই ট্রোলডও হয়েছে।

 

 

'পাঠান' ছবির 'বেশরম রং'-এ দীপিকার ডান্স মুভস নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। একাধিক নেগেটিভ কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। দীপিকার কোমরের হিল্লোল পুরুষদের মন মজলেও তা নিয়ে সমালোচনা পিছু ছাড়ছে না। এখানেই শেষ নয়, গানটির সুরও নাকি কপি করা হয়েছে ‘তুম বিনের’ ‘কোয়ি ফরিয়াদ’ গানের বিট থেকে। যা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। গানের লাইন হামে তো লুট লিয়া মিলকে ইশক ওয়ালো নে এটি ও নাকি ১৯৫৮ সালে মেহবুব খানের ছবি আল হিলাল থেকে নেওয়া হয়েছে। এরকম একাধিক অভিযোগ তুলেছেন ট্রোলাররা। কেউ কেউ আবার হৃত্বিক রোশন ও বাণী কাপুর 'Ghungroo' গানের বিটের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। দীপিকার স্কিন টোন নিয়ে ট্রোলিং শুরু হয়েছে। রীতিমতো দীপিকার হট ডান্স মুভস নিয়ে মিমে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। টুইটারে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে।

 

 

'বেশরম রং' গানে দীপিকা ও শাহরুখের সিজলিং হট কেমিস্ট্রিতে সকলেই পাগল হয়ে গেছে। গানের মিউজিক দিয়েছেন বিশাল ও শেখর। এবং গানের কথা লিখেছেন কুমার। এছাড়াও গানে কন্ঠ মিলিয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টিরো, বিশাল এবং শেখর। এবং গানের স্প্যানিশ লিরিক্সে বিশাল দাদলানির। পুরো কোরিওগ্রাফি দায়িত্বে বৈভবী মার্চেন্ট। প্রতিনিয়তই যেন নয়া নয়া চমক নিয়ে হাজির হচ্ছেন কিং খান। বেশ কয়েকবছর রূপোলি পর্দায় সেভাবে দেখা মেলেনি বলিউডের বাদশার। যার কারণেই তাকে ঘিরে উত্তেজেন তুঙ্গে। 

 

 

এবার আপকামিং ছবি 'পাঠান'-নিয়ে উত্তেজনা তুঙ্গে। ২০২৩ সালের ২৫ শে জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাঠান ছবি। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। দীর্ঘ ৪ বছর পর কিং খানের প্রথম ঝলকেই তাকে দেখার জন্য উত্তেজনা তুঙ্গে। আগামী বছর একটা নয় বরং তিনটে ছবি মুক্তি পাবে। তবে ২০২৩ সালে 'পাঠান' দিয়ে বলিউডে কামব্যাক করছেন বাদশা। শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে সলমন খানকেও দেখা যাবে ছবিতে। অভিনয়ের পাশাপাশি এই ছবিতে প্রযোজনাও করছেন শাহরুখ খান।

আরও পড়ুন-

ইয়টের মধ্যে উদ্দাম অন্তরঙ্গতায় মত্ত দীপিকা ও শাহরুখ, 'বেশরম রং'-এ ভরপুর রোম্যান্স দেখে থ ভক্তরা

পাঠান ছবির প্রথম লুক প্রকাশ করলেন বলিউড বাদশা শাহরুখ খান, দেখুন সেই ছবি

আমির খানের ছবির জেরে মার্কেটে হিট শাহরুখ, বাদশার পাঠান ছবির টিকিটের চাহিদা ভাইরাল

 

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?