The Kerala Story: তৈরি হতে পারে সিক্যুয়েল, দ্য কেরালা স্টোরি ছবি নিয়ে এমন ইঙ্গিত দিলেন পরিচালক

Published : May 16, 2023, 11:51 AM ISTUpdated : May 16, 2023, 12:00 PM IST
The Kerala Story Box Office Report

সংক্ষিপ্ত

ছবি মুক্তির সময় থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছে ছবিটি। এবার শোনা যাচ্ছে তৈরি হবে সিক্যুয়েল।

ফের খবরে দ্য কেরানা স্টোরি। তবে, কোনও বিতর্ক নয়। এবার ভালো খবর নিয়ে এল ছবিটি। ছবি মুক্তির সময় থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছে ছবিটি। এবার শোনা যাচ্ছে তৈরি হবে সিক্যুয়েল।

এক সাক্ষাৎকারে পরিচালক সুদীপ্ত সেন বলেছিলেন, ছবির সাফল্য আসবে সে বিষয় তিনি ৯৯ শতাংশ নিশ্চিত ছিলেন। তাঁর ভাবনা বাস্তবায়িত হতেই নতুন পরিকল্পনা করেছেন পরিচালক। তিনি দ্য কেরালা স্টোরি ছবির সিক্যুয়েল তৈকির ইঙ্গিত দিলেন। তিনি বললেন, আমার কাছে এমন অনেক স্টোরি রয়েছে যা আমি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। দ্য কেরালা স্টোরির সাফল্যের পর আমি তো আর হাত গুটিয়ে বসে থাকব না। বিশ্রাম নেওয়ার কোনও প্রয়োজন নেই। প্রায় সাত বছরের বেশি সময় ধরে আমি ছবি নিয়ে কাটাছেঁড়া করছি। এই ছবি হিট হবে সে বিষয় অনেকটাই আশাবাদী ছিলাম।

তাঁর এই কথায় অনেকেই আন্দাজ পেয়েছেন তৈরি হবে সিক্যুয়েল তৈরির কথা। অনেকেরই আন্দাজ ফের কোনও বাস্তব কাহিনি নিয়ে ছবি তৈরি করবেন পরিচালক। তবে, পরিচালকের এই ইঙ্গিত বাস্তবায়িত হয় কি না তা সময় বলবে। ৫ মে মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। ছবির ট্রেলার লঞ্চ থেকে একের পর এক সমস্যায় ছবিটি। একাধিক আইনি মামলায় জড়িয়েছেন। দীর্ঘ বিতর্কের পর মুক্তি পায় ছবিটি।

ওপেনিং ডে-তে ছবির আয় করেছে ৮.০৩ কোটি। করেন। ৯ দিনে ছবির আয় প্রবেশ করেছেন ১০০ কোটির ক্লাবে। খোদ প্রধানমন্ত্রী করেছিলেন ছবির প্রশংসা। এই খবরে যখন স্বস্তি পেয়েছিলেন ছবির টিম তখন দেখা দিন নতুন বিপদ। তামিলনাড়ুর সমস্ত হল থেকে সরানো হয়েছিল ছবিটি। তারপর তা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়। UP-তে আবার ‘দ্য কেরালা স্টোরি’ ট্যাক্স ফ্রি ঘোষণা করল যোগী সরকার। এর আগে মধ্যপ্রদেশের মুধ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছবিটি সে রাজ্যে করমুক্ত সুদীপ্ত সেন পরিচালিত এই বিতর্কীত ছবির আয় গড়েছে রেকর্ড। বড় বড় ছবিতের পিছনে ফেলে এগিয়েছে ছবিটি। ছবির কেন্দ্রে রয়েছেন আদা শর্মা। ছবিতে দেখানো হয়েছে হিন্দু ও খ্রিস্টান মেয়েদের জোর করে ধর্মান্তরিত করে কীভাবে সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হবে তা ফুটে উঠেছে ছবিতে। ছবি ঘিরে তৈরি হয়েছে নানান বিতর্ক। প্রতিদিনই নানান কারণে খবরে আসছে দ্য কেরালা স্টোরি ছবিটি। 

 

আরও পড়ুন

Mouni Roy: ইতালিতে ছুটি কাটাচ্ছেন মৌনি রায়, বোল্ড লুকে ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়

Mouni Roy: ভাইরাল মৌনির হট লুক, ছবি পোস্ট করতেই নেতিবাচক কমেন্টের বন্যা, ট্রোলিংয়ের শিকার নায়িকা

প্রতিবাদ করতে গিয়ে বিপাকে অমিতাভ বচ্চন, হেলমেট ছাড়া বাইক চড়ায় পুলিশি হস্তক্ষেপ

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ধুম ৪-এ খলনায়কের চরিত্রে দেখা দেবেন রণবীর কাপুর? প্রকাশ্যে এল বিরাট চমক
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব