সুনয়নার প্রেমিক বিবাহিত! মুসলিম বলে নয়, এই নিয়েই তুমুল জটিলতা রোশন পরিবারে

swaralipi dasgupta |  
Published : Jun 27, 2019, 04:52 PM IST
সুনয়নার প্রেমিক বিবাহিত! মুসলিম বলে নয়, এই নিয়েই তুমুল জটিলতা রোশন পরিবারে

সংক্ষিপ্ত

কঙ্গনা রানাউতের সঙ্গে হৃতিক রোশনের সমস্যার কথা সর্বজনবিদিত  কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না  এবার খবরের শিরোনামে উঠে এসেছে  হৃতিকের দিদি সুনয়না রোশনের নাম কিছুদিন আগেই রোশন পরিবারের নামে বিস্ফোরক মন্তব্য করেন সুনয়না

কঙ্গনা রানাউতের সঙ্গে হৃতিক রোশনের সমস্যার কথা সর্বজনবিদিত। কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না।  এবার খবরের শিরোনামে উঠে এসেছে  হৃতিকের দিদি সুনয়না রোশনের নাম। কিছুদিন আগেই রোশন পরিবারের নামে বিস্ফোরক মন্তব্য করেন সুনয়না। 

তিনি বলেন রোশন পরিবারে নাকি তাঁর উপর চলে অকথ্য অত্যাচার। এমনকী, এও বলেন যে তিনি নাকি নরক বাস করছেন। এই নিয়েই শুরু হয় জল ঘোলা। 

কিছুদিন আগেও সুনয়না জানান, তাঁর প্রেমিক মুসলিম বলে বাড়িতে সমস্যা। তিনি বর্তমানে রুহেল নামে এক মুসলিম ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন। 

সুনয়নার কথায়, এক মুসলিম ছেলেকে ভালবেসেছি বলেই বাবা আমাকে চড় মেরেছিল। এমনকি বাবা রুহেল কে জঙ্গি পর্যন্ত বলেছে। শুধুমাত্র মুসলিম বলেই বাবা মা ওকে মেনে নিচ্ছে না। আমার জীবন নরক হয়ে উঠেছে।


কিন্তু এর মাঝেই উঠে এসেছে আরও এক নতুন তথ্য। রোশন পরিবার থেকেই দাবি করা হয়েছে যে, রুহেল নামের ওই ব্যক্তি আগে থেকেই বিবাহিত। ধর্মের কারণে নয়,  আগে থেকে বিবাহিত হওয়ার জন্যই রোশন পরিবার তাঁকে মেনে নিচ্ছে না। এর আগেও নাকি সুনয়না একটি জটিল সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাই রাকেশ রোশন বা হৃত্বিক রোশন কেউই চান না যে তিনি আবার কোনও জটিল সম্পর্কে জড়ান । এমনই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। 

রোশন পরিবারের এই সমস্যার কথা সামনে আসতেই বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা। মুসলমান ছেলের সঙ্গে সম্পর্ক থাকায় রোশন পরিবারের এইরকম আচরণের নিন্দাও শুরু হয়েছে। যদিও ওই রুহেল নামে ব্যক্তি সত্যি বিবাহিত কিনা সেই ব্যাপারে এখনও কোনও রকমের মন্তব্য করেননি সুনয়না রোশান।
 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?