ব্রহ্মাস্ত্র মুক্তি ঘিরে রণবীর-অমিতাভ-আলিয়া বচসা, স্বস্তি পেতে দিন ঘোষণা

Published : Feb 02, 2020, 04:02 PM IST
ব্রহ্মাস্ত্র মুক্তি ঘিরে রণবীর-অমিতাভ-আলিয়া বচসা, স্বস্তি পেতে দিন ঘোষণা

সংক্ষিপ্ত

২০২০-তেই ছবির মুক্তি সুখবর শোনালেন করণ জোহার পর্দায় দেখা মিলবে রিয়েল লাইফ জুটির পুরোদমে চলছে ছবির কাজ

২০১৯-এর শুরু থেকেই সর্বাধিক খবরের শিরোনামে এসেছে একটাই ছবির নাম, ব্রহ্মাস্ত্র। দর্শক মহলে সবথেকে বেশি অপেক্ষা দেখা গিয়েছিল এই ছবি ঘিরেই। কথা ছিল ২০২০-তেই মুক্তি পাবে এই ছবি। একের পর এক শ্যুটিং পর্বের খবর প্রকাশ্যে আসতে থাকে। তবে কবে মুক্তি পাচ্ছে এই ছবি তা স্পষ্ট হয়নি এতদিন। কথা ছিল ২০২০-র মাঝামাঝিতে মুক্তি পাবে এই ছবি। কিন্তু ছবির কাজ শেষ না হওয়ায় বদল করা হল মুক্তির সময়।

আরও পড়ুনঃ গদির লোভে ইতিহাস বদল, রণবীরের সংলাপে বাজিমাত তখত-এর প্রথম লুক 

 

 

এই ছবির মুক্তি নিয়ে যতটা উদ্বেগ ভক্তদের মধ্যে ততটাই উদ্বেগে ছবির অভিনেতা-অভিনেত্রীরা। এবার প্রকাশ্যে আসল সেই বচসার ভিডিও। যেখানে রণবীর বিরোক্ত হয়ে রণবীরকে বলতে শোনা যায়, এভাবে চলতে পারে না, কবে মুক্তি পাবে ছবি। বাড়িতেও প্রতিদিন বাবা-মা প্রশ্ন করছেন ছবি নিয়ে। ঠেলা সামলাতে একপ্রকার বাধ্য হয়েই ছবির দিন ঘোষণা করলেন আয়ান। 

 

 

অবশেষে সুখবর শোনালেন ছবির পরিচালক করণ জোহার। জানালেন চলতি বছরেই মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে মুখ্যভুমিকাতে অভিনয় করছেন আলিয়া ভাট-রণবীর কাপুর। বিশেষ ভুমিকাতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন অমিতাভ বচ্চন। এবার সেই তালিকাতে যুক্ত হল ব্রহ্মাস্ত্র ছবির নাম। 

কবে এই জুটি বিয়ের পিঁড়িতে বসছেন সেই রহস্য এখনও ফাঁস না হলেও, পর্দায় এবার ধরা দিতে চলা এই জুটি একটা সুখবর শোনালেন। ফলে বেজায় খুশি ভক্তরা। ২০২০ ডিসেম্বরেই প্রকাশ্যে আসতে চলেছে এই ছবি। লাল সিং চড্ডা ছবির সঙ্গে বেশ কিছুটা ব্যবধান রেখেই ছবি মুক্তির দিন স্থির করা হল। ৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা