দিল্লির দূষণে অসুস্থ ঋষি কাপুর, পরিবার সূত্রে ফাঁস স্বাস্থ্যের বর্তমান খবর

Published : Feb 03, 2020, 06:05 PM IST
দিল্লির দূষণে অসুস্থ ঋষি কাপুর, পরিবার সূত্রে ফাঁস স্বাস্থ্যের বর্তমান খবর

সংক্ষিপ্ত

সুস্থ আছেন ঋষি কাপুর রবিবার হাসপাতালে ভর্তি হন অভিনেতা বর্তমানে তাঁর স্বাস্থ্য স্থিতিশীল শীঘ্রই ছাড়া হবে হাসপাতাল থেকে

রবিবার দুপুরেই অসুস্থ হয়ে পরেন ঋষি কাপুর। দিল্লির দূষণের জেরে অসুস্থ হয়ে পড়ে ছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর পাওয়া মাত্রই তাঁর সঙ্গে ছুঁটে ছিলেন আলিয়া-রণবীর ও নীতু সিং। প্রথম খবর ছড়িয়ে পরার পরই ভয় পেয়েছিলেন অনেকেই। গতবছরই ক্যান্সারের চিকিৎসা করে দেশে ফিরেছিলেন তিনি। 

আরও পড়ুনঃ 'পাকিস্তানী-কে পদ্মশ্রী', আবার কেন্দ্রকে কড়া আক্রমণ স্বরা ভাস্করের

রবিবার প্রাথমিক চিকিৎসার পরই ডাক্তারের পক্ষ থেকে জানানো হয় ঋষি কাপুরের অসুস্থতার কারণ। দিল্লিতে শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন অভিনেতা। দূষণের জেরেই তিনি অসুস্থ হয়ে পরেন। বাড়িতে তখন বিয়ের জলসা। তারই মাঝে কেন উপস্থিত হননি ঋষি কাপুরের পরিবারের কেউ, তা নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। খানিক পরের খবর আসে হাসপাতালে ভর্তি হয়েছেন ঋষি কাপুর। 

 

 

খবর শোনা মাত্রই ভয় ছড়িয়ে ছিল ভক্ত মহলে। তবে সোমবারই প্রকাশ্যে আসে তাঁর স্বাস্থ্যের খবর। এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। তাঁকে দেখতে যান পরিচালক হানি তেহরান। এদিন তাঁর পরিবার সূত্রে খবর আসে, এখন স্থিতিশীল ঋষি কাপুরের অবস্থা। কয়েকদিন তাঁকে কড়া নজরে রাখার পরই ছুটি দেওয়া হবে হাসপাতাল থেকে। ফলে চিন্তার কোনও কারণ নেই বলেও পরিবার সূত্রে জানানো হয়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা