অবসর পার্টিতে অন্য মেজাজে যুবরাজ, প্রাক্তন সঙ্গে ছবি তুলে সেলিব্রেশন

Published : Jun 30, 2019, 05:36 PM IST
অবসর পার্টিতে অন্য মেজাজে যুবরাজ,  প্রাক্তন সঙ্গে ছবি তুলে সেলিব্রেশন

সংক্ষিপ্ত

বিদায়ী পার্টিতে যুবরাজ উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেমিকাও স্ত্রীকে নিয়ে যথা সময় হাজির ইউভি প্রাক্তন প্রেমিকা শেয়ার করলেন ছবি

এক সময় খবের শিরোনামে উঠে এসেছিল যুবরাজ ও কিম শর্মার প্রেম কাহিনির খবর। কিন্তু সেই প্রেম-এর পরিণতি মেলেনি বাস্তবে। ফলত সে সম্পর্ক প্রাক্তনের তকমা পেয়ে ইতি টেনে ছিল কিছুদিনের মধ্যেই। এরপরই সাত পাকে বাঁধা পরে যুবরাজ হেজেল কিচ-এর সঙ্গে। এক ওভারে ছয়টা ছয় মেরে ইতিহাস গড়েছিলেন যুবরাজ। ভারতীয় ক্রিকেট টিমে পাকাপাকিভাবে জায়গা করার পর কেটে গেছে বহু বছর। একের পর এক জয়ের সাক্ষী থেকেছেন এই খেলোয়াড়।

 ২০১৯ বিশ্বকাপ চলাকালিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। মুহুর্তে এই খবর ছড়িয়ে পরার পর খানিক শোকের ছায়া নেমেছিল ভক্তকূলে। কিন্তু ২২ গজের দৌড় থেকে চিরতরে অবসর নেননি তিনি। বেসরকারি টি টোয়েন্টি ম্যাচে তাকে দেখা যাবে। তবে আন্তর্জাতিক স্তরে আর ইউভি-কে ব্যাট হাতে পাবে না দেশবাসী। সেই সূত্রেই অবসর পার্টিতে পৌঁচ্ছে গেলেন যুবরাজ সিংহ। সেই পার্টিতেই প্রাক্তন প্রেমিকার সঙ্গে ভিন্ন মুডে ধরা দিলেন যুবরাজ।

 কিম শর্মা, মহবতে ছবির মধ্যে দিয়ে এই বলিউড তনয়ার হাতে খড়ি। এরপর বেশ কয়েকটি ছবিতে তাকে পেয়েছে দর্শক। একসময় এই নায়িকার সঙ্গে রীতিমতন ওঠা বসা ছিল যুবরাজের। পার্টি করা, ঘুরে বেড়ানো, সিনেমা দেখা, বাদ পড়ত না কিছুই। তবে বর্তমানে সুখে সংসার দর্ম পালন করছেন যুবরাজ।  পার্টিতে প্রাক্তনের সঙ্গে তাকে সেলফি তুলতে দেখা গেলেও সঙ্গে ছিলেন তার স্ত্রীও। এই পার্টিতে উপস্থিত ছিলেন শিখর ধওয়ানও। বিশ্বকাপ থেকে সড়ে আসার পর তিনি মুম্বইতে ফিরে যোগ দিলেন যুবরাজের এই পার্টিতে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা