চার মহিলার পাশে প্রিয়ঙ্কা, করোনা খাতে সাহায্য করলেন এক লক্ষ ডলার

Published : Apr 10, 2020, 11:16 AM ISTUpdated : Apr 10, 2020, 12:12 PM IST
চার মহিলার পাশে প্রিয়ঙ্কা, করোনা খাতে সাহায্য করলেন এক লক্ষ ডলার

সংক্ষিপ্ত

করোনায় সাহায্যের হাত তারকাদের অর্থদান করলেন বলিউডের তারকারা এবার চার মহিলা যোদ্ধার পাশে প্রিয়ঙ্কা দান করলেন এক লক্ষ ডলার

দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়িয়ে তোলা হচ্ছে সচেতনতা। সরকার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম, সেলিব্রিটি সকলেই নিজের মত করে সতর্ক করে চলেছেন সাধারণ মানুষকে। কীভাবে মোকাবিলা করতে হবে পরিস্থিতির সঙ্গে! কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, প্রতিটা মুহূর্তে সেই পাঠ পড়াচ্ছেন সকলকেই। বাড়িতে থাকার নির্দেশও দিচ্ছেন তাঁরা। একদিকে যেমন কিছু তারকা ত্রাণ তহবিলে সাহায্য করছেন, তেমনই অন্যদিকে কেউ কেউ কোয়ারেন্টাই ভেঙে বেড়িয়ে এসেছেন মানুষের পাশে।

বিস্তারিতঃ প্রবীণ থেকে দরিদ্র, ১ লাখেরও বেশি মানুষের মুখে অন্ন তুলে দেবেন হৃত্বিক

নিয়ম মেনে সকল তারকাই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। বাড়ি থেকে না বেড়িয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন হোম কোয়ারেন্টাইনের ছবি। প্রতিমুহূর্তে পরামর্শ দিয়ে চলেছেন, মানুষের পাশে দাঁড়াতে, দুঃসময় ভক্তদের সাহায্য করতে ইতিমধ্যেই নজির গড়েছেন, শাহরুখ, সলমন, আমির খানেরা। পাশে দাঁড়িয়েছেন অক্ষয় কুমার সহ আরও কলাকুশলীরা। সাধ্যমত করোনা মোকাবিলার খাতে দান করছেন প্রিয়ঙ্কা চোপড়াও।

 

 

বিস্তারিতঃ হাসপাতাল থেকে মুক্তি পেতেই পুলিশের দ্বারস্থ, রোগ গোপনে কণিকার নামে এফআইআর

তবে এবার চার মহিলার যুদ্ধে সামিল হলেন প্রিয়ঙ্কা। করোনা ঠেকাতে বিভিন্ন জায়গায় অংশ নিচ্ছেন পিগি চপস। শর্ট ফিল্ম থেকে শুরু করে গান, দান, অনুষ্ঠান। এবার এক লক্ষ ডলার তুলে দিলেন চার মহিলা যোদ্ধার হাতে। এই চার মহিলা নিজের তাগিদে করোনা ঠেকাতে সাহায্য করে চলেছে সাধারণ মানুষকে। বানাচ্ছে মাস্ক, সাধ্য মত পাশে দাঁড়াচ্ছেন। তাঁদের সাহায্য করতেই এবার এগিয়ে এলেন প্রিয়ঙ্কা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তাঁদের জানালেন ধন্যবাদ। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা