পোস্টারে এ কোন শ্রদ্ধা, স্ট্রিট ডান্সার থ্রিডি-র প্রথম লুকেই নয়া চমক

Published : Dec 14, 2019, 12:46 PM IST
পোস্টারে এ কোন শ্রদ্ধা, স্ট্রিট ডান্সার থ্রিডি-র প্রথম লুকেই নয়া চমক

সংক্ষিপ্ত

প্রকাশ্যে এল স্ট্রিট ডান্সার থ্রিডির লুক সম্প্রতি প্রকাশ পেয়েছিল বরুণ ধাওয়ানের লুক এবার উষ্ণতা ছড়াল শ্রদ্ধা কাপুর মুহূর্তে ভাইরাল ছবি

বহু প্রতীক্ষিত ছবি স্টিট ডান্সার থ্রিডি। এই ছবির কাজ এখন প্রায় শেষ পথে। এমনই অবস্থায় একের পর এক পোস্টার মুক্তি পাচ্ছে নেট দুনিয়ায়। বরণ ধাওয়ানের নয়া লুক মুক্তির পরই এবার প্রকাশ্যে এল শ্রদ্ধা কাপুরের লুক। সেখানেই শ্রদ্ধা কাপুরকে দেখে হতবাক ভক্তরা। এ কোন লুকে ধরা দিলেন অভিনেত্রী!

আরও পড়ুনঃ মুক্তির দিনে নেট দুনিয়ায় ফাঁস মর্দানি ২, বক্স অফিসে বড় ধাক্কার আশঙ্কা

 

 

নাচের দুনিয়ায় শ্রেষ্ঠ ছবি হতে চলেছে স্ট্রীট ডান্সার থ্রিডি। ফলে কোনও দিক থেকেই কিন্তু রাখতে চাননি পরিচালক রেমো ডিসুজা। তাই ছবির পরিচলনা থেকে শুরু করে তার চিত্রনাট্য, উপস্থাপনাতে নিজের সবটুকু নিংরে দিয়েছেন বলেও দাবি করেন তিনি। এবার সেই সংকেতই মিলল ছবির প্রথম লুক প্রকাশ্যে আসায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছিল হুডের নিচের বরুণের স্টানিং লুক। মুহুর্তে তা উষ্ণতা ছড়িয়েছিল নেট দুনিয়ায়। 

 

 

এবার প্রকাশ্যে এল শ্রদ্ধা কাপুররে লুক। সেখানে দেখা গেল অভিনেত্রীকে এক নতুন স্টাইলে। তাঁর পোশাক থেকে শুরু করে চরিত্রের উপস্থাপনা, নজর কাড়ল সব কিছুই। একজন ডান্সারের যে ধরনের গেটআপ হওয়া উচিত, তেমনটাই লুকে ধরা দিলেন শ্রদ্ধা। এর আগে এবিসিডি ২ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু সেই চরিত্রকে ছাপিয়ে এবার সাহসী শ্রদ্ধা অনেক বেশি পরিণত, তা পোস্টার দেখেই অনুমান করা যায়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা