বড়সড় ধাক্কার মুখে মর্দানি ২ মুক্তির দিন ছবি ফাঁস মোবাইলে একটি ক্লিকেই মিলছে ছবি বক্স অফিসে ঘাটতির আশঙ্কা

বেশ কয়েকদিন পর বড় পর্দায় আবারও রানি মুখোপাধ্যায়। ছবি ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। মর্দানি ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলের পর থেকেই পরিকল্পনা করা হয় ছবির সিক্যুয়েল বার করা হবে। সেই থেকেই কাজ শুরু মর্দানি ২ ছবির। আগের ছবি থেকে যেন আরও এক ধাপ এগিয়ে রইলেন রানি মুখোপাধ্যায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ জন্মদিনে তৈমুরের আজব চাহিদা, খোলসা করলেন করিনা কাপুর

শুক্রবার ১৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। তবে কোথাও গিয়ে যেন শেষ রক্ষা হল না। ছবি মুক্তির দিনই তা ফাঁস হয়ে গেল নেট দুনিয়ায়। মুহুর্তে বহু প্রতিক্ষিত ছবি চলে এলে হাতের মুঠোয়। একটি তামিল সাইটে পাওয়া যাচ্ছে এই ছবি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বেজায় চিন্তার ভাঁজ পড়েছে ছবি প্রযোজক সংস্থার কপালে। মর্দানি ২ যদি এতটাই সহজ লভ্য হয়ে ওঠে তবে লোকে হলে গিয়ে ছবিটি দেখবে না। 

View post on Instagram

সম্প্রতি এমনটাই ঘটল মর্দানি ২ ছবির সঙ্গে। ফলে বিস্তর পরিশ্রমের পরও প্রকাশ্যে আসবে কী তেমন সাফল্য এই নিয়ে বেজায় চিন্তিত ছবির সদস্যরা। শুক্রবার এই ছবি মুক্তির পরই বক্স অফিসে ভালো ফলের মুখ দেখেছে। কিন্তু সেই দিনই ফাঁস হয়ে গেল ছবি। ফলে বেশ কিছু ভক্ত আর হল মুখো হবে না, ফলে বিস্তর প্রভাব পড়তে চলেছে ছবির বাজারে। এই ঝড় কাটিয়ে কী পারবে মর্দানি ঘুরে দাঁড়াতে এখন সেটাই দেখার।