'হতে চাই নামকরা পর্নস্টার', একী বললেন বিশ্ববিখ্যাত পরিচালকের কন্যা

Published : Feb 20, 2020, 12:51 PM ISTUpdated : Feb 22, 2020, 12:31 PM IST
'হতে চাই নামকরা পর্নস্টার', একী বললেন বিশ্ববিখ্যাত পরিচালকের কন্যা

সংক্ষিপ্ত

পর্নস্টার হতে চান স্টিভেন স্পিলবার্গের কন্যা বাবার সমর্থন রয়েছে এই পেশায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মিকালা স্পিলবার্গ মিকালাকে নিয়ে আলোড়ন মার্কিন মুলুকে

ছোটবেলায় জুরাসিক পার্কের ভক্ত ছিল না এমন খুদে খুঁজে পাওয়া দুস্কর। ইটি দ্য এক্সট্রা -টেরেস্ট্রিয়ালের মত সিনেমা কখনই পুরনো হয় না। আর এইসব বিজ্ঞানের কল্পকাহিনী ও অ্যাডভেঞ্চারকে আমাদের সামনে রূপোলি পর্দায় তুলে ধরেছেন সেই ব্যক্তিত্বের নাম স্টিভেন স্পিলবার্গ। বিখ্যাত মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। যিনি তিন-তিনবার একাডেমি পুরস্কার লাভ করেছেন। সেই স্পিলবার্গের কন্যা মিকালা এবার খবরের শিরোনামে।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের জের, সমুদ্র সৈকতে ভেসে উঠল লক্ষাধিক ঝিনুকের দেহ

বাবা বিখ্যাত পরিচালক হলেও পরিচালনা নয় বরং অভিনয় জগতে পা রাখতে চলেছেন স্পিলবার্গের ২৩ বছরের কন্যা মিকালা। তবে হলিউডে নয় বরং পর্নস্টার হওয়ার লক্ষ্যেই নীল দুনিয়ায় পা রাখছেন এই তরুণী।

আরও পড়ুন: 'ইন্ডিয়ান ২'-র সেটে ভয়াবহ দুর্ঘটনা, ক্রেন ভেঙে প্রাণহানি, অল্পের জন্য রক্ষা কমল হাসানের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিকালা জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তাঁর বাবা স্টিভেন স্পিলবার্গ। পাশে দাঁড়িয়েছেন তাঁর মাও। মিকালার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন বহু স্বামীও। এখন থেকে তিনি প্রাপ্ত বয়স্কদের বিনোদন দেওয়ার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন স্পিলবার্গ কন্যা।

 

 

এরআগে নিজের কয়েকটি পর্নভিডিও পর্নসাইটে দিয়েছিলেন মিকালা। সেগুলোতে ব্যাপক সাড়া মেলায় নীল দুনিয়াকেই কেরিয়ার হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন এই তরুণী। 

জানা যাচ্ছে, শিশু অবস্থায় মিকালা যৌন নিপীড়েনর স্বীকার হয়েছিলেন মিকালা। তারপর মানসিক অবসাদে চলে গিয়েছিলেন তিনি। যদিও পরে সেই ট্রমা থেকে বের হয়ে আসেন মিকালা। বর্তমানে এই সাহসী তরুণী চেষ্টা করছেন যৌনতাকে একেবারে স্বাভাবিক হিসেবে গ্রহণ করার। মিকালার আশা, পর্নজগতে তাঁর শরীরকে ভোগ্য পণ্য হিসাবে না দেখে সম্মান জানানো হবে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা