বনি-কৌশানির 'জানবাজ'-এর ট্রেলার মুক্তি পেল! কেন দেখবেন ছবি, রইল ৫টি কারণ

swaralipi dasgupta |  
Published : Jul 09, 2019, 05:30 PM IST
বনি-কৌশানির 'জানবাজ'-এর ট্রেলার মুক্তি পেল! কেন দেখবেন ছবি, রইল ৫টি কারণ

সংক্ষিপ্ত

টলিউডের অন্যতম জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায় অনস্ক্রিন ও অফস্ক্রিন দুই জায়গাতেই তাঁদের রসায়ন চোখে পড়ার মতো বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছে এই জুটি কিন্তু বাবার পরিচালনায় এখনও পর্যন্ত কোনও ছবিতে অভিনয় করেননি বনি

টলিউডের অন্যতম জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। অনস্ক্রিন ও অফস্ক্রিন দুই জায়গাতেই তাঁদের রসায়ন চোখে পড়ার মতো। বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছে এই জুটি। কিন্তু বাবার পরিচালনায় এখনও পর্যন্ত কোনও ছবিতে অভিনয় করেননি বনি। অবশেষে বাবা অনুপ সেনগুপ্তের পরিচালনায় জানবাজ নামের একটি ছবিতে অভিনয় করলেন বনি ও কৌশানি। আজ মঙ্গলবার সেই ছবির ট্রেলার মুক্তি পেল। 

এই ছবিতে বনি ও কৌশানি ছাড়াও ভিলেনের চরিত্রে দেখা যাবে সুদীপ মুখোপাধ্যায়কে। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। এই ছবি কেন দেখবেন, তা মোটামুটি ছবির ট্রেলার দেখেই আন্দাজ করা যায়। 

জেনে নেওয়া যাক কোন পাঁচটি কারণে দেখবেন জানবাজ- 

১) বনি ও কৌশানির অনস্ক্রিন রসায়ন যাঁরা পছন্দ করেন দেখতে পারেন। তবে শুধু রোম্যান্সই নয় এই ছবিতে রয়েছে বিভিন্ন চমক। 

২) ছবিতে নায়ককে গুন্ডাদের সঙ্গে মারামারি করতে দেখা যায়। তবে এই ছবিতে শুধু বনি নয়। বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে কৌশানিকে। 

৩) ছবিতে ভিলেনের চরিত্রে সুদীপ মুখোপাধ্যায়কেও দেখতে ছবিটি দেখতে যেতে পারেন। পুলিশের চরিত্রে টোটা রায়চৌধুরীর সঙ্গে তার কথাকাটির দৃশ্যও ট্রেলারে দেখা যায়। 

৪) ছবিতে টোটা ও বনির মধ্য়েও বেশ কয়েকটি অ্যাকশনের দৃশ্য রয়েছে। এছাড়াও ছবির গান ইতিমধ্যে সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। 

৫) অ্যাকশন নির্ভর এই ছবি গল্পে রয়েছে কয়লা মাফিয়াদের সঙ্গে পুলিশের সংঘাত। বিভিন্ন বাস্তবের ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি। 

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা