টেলি-তারকা রূপসার জন্মদিন আজ! 'বউমণি'র জন্য স্পেশাল কী করলেন 'কলের বউ' তৃণা

swaralipi dasgupta |  
Published : Jun 26, 2019, 06:57 PM ISTUpdated : Jun 26, 2019, 06:59 PM IST
টেলি-তারকা রূপসার জন্মদিন আজ! 'বউমণি'র জন্য স্পেশাল কী করলেন 'কলের বউ' তৃণা

সংক্ষিপ্ত

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল কলের বউ বেশিদিন হয়নি এই সিরিয়ালটি শুরু হয়েছে কিন্তু ইতিমধ্যেই বেশ পাকাপাকি ভাবে বাঙালির ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছে কলের বউ ধারাবাহিকে নায়িকা তৃণা সাহা দ্বৈত চরিত্রে অভিনয় করছেন

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল কলের বউ। বেশিদিন হয়নি এই সিরিয়ালটি শুরু হয়েছে। কিন্তু ইতিমধ্যেই বেশ পাকাপাকি ভাবে বাঙালির ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছে কলের বউ। ধারাবাহিকে নায়িকা তৃণা সাহা দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। 

তৃণা খোকাবাবু ধারাবাহিক থেকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এখন তাঁর ভক্তের সংখ্যাও অনেক। কলের বউতে তৃণার ধারাবাহিকের চরিত্রে অভিনয় করছেন রূপসা চক্রবর্তী। রূপসাও বাংলা টেলি জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ। কলের বউ-তে রূপসা তৃণার বউদির চরিত্রে অভিনয় করছেন।

আজ, ২৬ জুন রূপসার জন্মদিন। তাই পর্দার বউমণিকেও বিশেষ ভাবে উইশ করলেন তৃণা। এদিন রূপসার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তৃণা। সঙ্গে লেগেন আমার চিরকালের বউমণিকে শুভ জন্মদিন। সব সময়ে এমন ভালোই থেকো। ওটাই তুমি। 

প্রসঙ্গত, তমসা ও টেঁপি এই দুটি চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তৃণা। তমসা শহুরে এক যুবতী। আর টেঁপি হল গ্রামের এক তরুণী। তমসাকে যদিও এখনও সিরিয়ালে দেখা যায়নি। টেঁপির বিয়ে হয়েছে রোহনের সঙ্গে। রোহনের সঙ্গে আসলে বিয়ে হওয়ার কথা ছিল তমসার। সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি নীল ভট্টাচার্যের সঙ্গে প্রেমটাও জমিয়ে করছেন তৃণা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা