মধুচক্রের ডেরা থেকে আটক দুই অভিনেত্রী, বিগ বসের প্রতিযোগীর সঙ্গে মিলল যোগ

Published : Jan 10, 2020, 01:43 PM ISTUpdated : Jan 10, 2020, 01:46 PM IST
মধুচক্রের ডেরা থেকে আটক দুই অভিনেত্রী, বিগ বসের প্রতিযোগীর সঙ্গে মিলল যোগ

সংক্ষিপ্ত

মধুচক্র চলানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরহানের প্রাক্তন বান্ধবী অমৃতা ধানোয়াকে গুরুগ্রামের একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে অমৃতাকে অমৃতা একা নন, অমৃতা ছাড়া রিচা সিং নামে আরও একজন অভিনেত্রীকেও গ্রেফতার করা হয়েছে সম্প্রতি কয়েকদিন আগেই অমৃতা ধানোয়া আরহানের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন

বিগ বস ১৩ মানেই  এক অন্য উন্মাদনা। বিগবসের ঘরে কখন কী হচ্ছে সেদিকেই তাকিয়ে রয়েছে দর্শক। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে সামনে এসেছে এক গভীর তথ্য। মধুচক্র চলানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরহানের প্রাক্তন বান্ধবী অমৃতা ধানোয়াকে। গুরুগ্রামের একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে অমৃতাকে। সূত্র থেকে জানা গিয়েছে গুরুগ্রামের একটি পাঁচতারা হোটেলে পার্টি চলাকালীন গ্রেফতার করা হয়েছে বিগ বস প্রতিযোগী আরহানের প্রাক্তন বান্ধবী অমৃতাকে। মধুচক্র চালানোর অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন-৪৬-এ পা হৃতিকের, জন্মদিনে প্রাক্তন স্বামীকে কী উপহার দিলেন সুজান...

অমৃতা একা নন, অমৃতা ছাড়া রিচা সিং নামে আরও একজন অভিনেত্রীকেও গ্রেফতার করা হয়েছে। অমৃতার মতো রিচাও এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন।  অমৃতার সহযোগী হিসেবেই নাকি তিনি কাজ করতেন তেমনটাই জানা গেছে সূত্র থেকে। এছাড়া পুলিশি সূত্রে জানা গেছে, পুলিশের হানায় প্রাথমিক অবস্থায় পালানোর চেষ্টা চালায় অমৃতা। কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিনেত্রী।

আরও পড়ুন-'ছপাক' মুক্তির দিন সকালেই সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন দীপিকা, দেখুন সেই ছবি...

বিগবসের ঘরে গিয়েই মডেল আরহান খানের সম্পর্কে জড়ান রেশমি দেশাই। সোশ্যাল মিডিয়া খুললেই তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে এসেছিল। আরহানের সঙ্গে চুটিয়ে প্রেম করাকালীন উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। প্রাক্তন বান্ধবী অমৃতা ধানোয়া আরহানের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। বেশ কয়েকদিন ধরেই তার বিবাহ এবং সন্তান নিয়ে বিভিন্ন কথা উঠে এসেছিল। অমৃতা জানিয়েছেন, 'আরহান তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। এমনকী সম্পর্কের মাঝে বেশ কিছুদিন বেপাত্তা হয়ে যান আরহান। তারপর একদিন ফোন করে বলেন তিনি বিয়ে করেছেন, তারপর আর কোনও যোগাযোগ করেননি। বেশ কিছুদিন পর আবার অমৃতাকে ফোন করে জানান বিয়ের খবর সত্যি নয়। তিনি এখনও সিঙ্গল। আরহান একটি ফ্ল্যাটের মধ্যে আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। এই নিয়েও হৈ চৈ পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা