লকডাউনে স্বাদ বদল, নাম মাত্র ৩টি উপাদানেই তৈরি হবে চকোলেট কেক

Published : May 09, 2020, 05:23 PM IST
লকডাউনে স্বাদ বদল, নাম মাত্র ৩টি উপাদানেই তৈরি হবে চকোলেট কেক

সংক্ষিপ্ত

অনেক দিন ধরেই ঘরবন্দি সকলে এমন অবস্থায় ভালোমন্দ খাওয়ার মন করছে ঘরের বাইরে যাওয়া একেবারে নিষেধ বাড়িতেই সহজে তৈরি হবে চকোলেট কেক

করোনা ভাইরাস হোক বা লকডাউন বাঙালি খাওয়ার পেলে আর কারও ধার ধারে না। এমন পরিস্থিতিতে দোকান খোলা না থাকলে কি হবে বাড়িতেই তৈরি হচ্ছে যাবতীয় মন পসন্দ খানা। নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে যার ফলে এই লকডাউনে বাড়িতে জিলিপি থেকে ডালগোনা সব হিট। অনেক দিন ধরেই ঘরবন্দি সকলে। এমন অবস্থায় মাঝে মধ্যেই ভালোমন্দ খাওয়ার মন করছে। তবে মন চাইলেই তো আর হবে না। ঘরের বাইরে যাওয়া একেবারে নিষেধ। আর বাঙালি মানেই যে ভোজনরসিক তা আর আলাদা করে বলার বাকি রাখে না। 

তব এর মধ্যেই এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা নজর কড়েছে তাবড় তাবড় সেলিব্রিটিদেরও। বাড়িতেই চোখের পলকে তৈরি হচ্ছে নানান খাবার। যা এর আগে বাড়িতে তৈরির কথা কেউ ভাবেওনি। সাধারণ সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হবে আজকের ডিম ছাড়া চকোলেট কেক। ভাবলে অবাক লাগবে এই ভিডিও ইতিমধ্যেই প্রায় কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে। তবে এই সহজ পদ্ধতিটি কি জানা ছিল আপনার! দেখে নিন ভিডিওটি-

সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় কেক। আর লোভনীয় পদ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই । অসুস্থতার কারন বাদ দিলে এই কেক পছন্দ করেন না এমন মানুষও খুঁজে পাওয়া বিরল। তাই আর দেরি না করে বাড়িতেই বানিয়ে নিন এগলেস চকলেট কেক।

PREV

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

click me!

Recommended Stories

এই খাবারগুলি খেলে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, দেখে নিন তালিকা
দোকানের স্টাইলে বাড়িতে চিলি চিকেন বানাতে গেলে কয়েকটি ভুল এড়িয়ে চলবেন