ঘরবন্দিতে অবসাদ নয়, মন ভালো করুন স্পাইসি হরিয়ালি মুর্গ মশালা-এ

Published : Jul 13, 2020, 05:46 PM ISTUpdated : Jul 13, 2020, 05:48 PM IST
ঘরবন্দিতে অবসাদ নয়, মন ভালো করুন স্পাইসি হরিয়ালি মুর্গ মশালা-এ

সংক্ষিপ্ত

হাতে খুব কম সময় থাকলে চটপট বানিয়ে নিতে পারবেন এই পদ চিকেনের একঘেয়ে পদ ছেড়ে চেখে দেখুন হরিয়ালি মুর্গ মশালা চিকেনের এই পদ নান, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সঙ্গেই জমিয়ে খেতে পারেন।  রইল চিকেনের মশলাদার এই পদের সহজ রেসিপি

দেশের এমন এক পরিস্থিতিতে অনেকেই বাড়িতে আটকে রয়েছেন বেশ কিছু দিন ধরেই। টাকা থাকলেও জিনিস কিনতে সমস্যা হচ্ছে। আবার অনেকেরই কম খরচের মধ্যেই সংসার সামলাতে হচ্ছে। এমন জটিল পরিস্থিতিতে সামান্য খরচায় একটু স্বাদ বদলের জন্য ট্রাই করতে পারেন এই পদ। আর প্রতিদিন এক ঘেয়ে খাবার খেতে সবথেকে কষ্ট হচ্ছে ছোটদের। তাই তাদের মন ভালো করে দিতে অবশ্যই সাধারণ খাবার দিন তবে সাজিয়ে গুছিয়ে। যাতে প্রতিদিনের সাধারণ খাবারও তাঁদের ভালো লাগে। আজ রইল সে রকমই এক রেসিপি যা ছোটদের সবচেয়ে বেশি পছন্দের, হরিয়ালি মুর্গ মশালা।  নতুন স্বাদের এই চিকেনের পদ নান, পরোটা, পোলাও, গরম ভাত সব কিছুর সঙ্গেই জমিয়ে খেতে পারেন। দেখে নেওয়া যাক রেস্তোরাঁর মতো হরিয়ালি মুর্গ মশালা বানানোর সহজ কৌশল।

হরিয়ালি মুর্গ মশালা বানাতে লাগবে-

চিকেন- ১ কেজি বড় বড় টুকরো করে কাটা
পেঁয়াজ- ২টো মাঝারি
পুদিনা পাতা- ২ আঁটি
ধনেপাতা- ৫-৬ আঁটি
কাঁচালঙ্কা- স্বাদ মতোন
দই- ১ কাপ
নারকেলের দুধ- ১ কাপ
রসুন- ৬ কোয়া বাটা
আদা- আড়াই ইঞ্চি বাটা
লেবুর রস- ১ টেবল চামচ
গোটা গোলমরিচ- ১০টা
ছোট এলাচ- ৪টে
লবঙ্গ- ৪টে
দারচিনি- ২ ইঞ্চি মাপের এক টুকরো
তেজপাতা- ২টো
জিরে গুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ টেবল চামচ
লবন- স্বাদ মতোন
তেল- ২ টেবল চামচ

যে ভাবে বানাবেন-

পেঁয়াজ, পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচালঙ্কা, লেবুর রস, আদা, রসুন, গোটা গোলমরিচ এক সঙ্গে বেটে নিন। কড়াইতে তেল গরম করে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিন। চিকেন দিয়ে ২ থেকে ৩ মিনিট দুই পিঠ ভাল করে ভেজে নিন। এরপর জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো এক সঙ্গে জলে গুলে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢেলে নিন। মশলা ভালো করে চিকেনের গায়ে মাখা হয়ে গেলে পেঁয়াজ, পুদিনা ও ধনেপাতা বাটার মিশ্রণ ঢেলে দিয়ে নেড়েচেড়ে ভাল করে মিশিয়ে লবন দিন। ঢাকা দিয়ে সামান্য আঁচে ১৫ মিনিট রান্না হতে দিন। জল শুকিয়ে এলে জল দিন প্রয়োজন মতো। ১৫ মিনিট পর দই ও নারকেলের দুধ দিন। এ বার মাঝারি আঁচে ১০ থেকে ১২ মিনিট রাখুন, যতক্ষণ না চিকেন নরম হচ্ছে। খেয়াল রাখতে হবে যাতে  নারকেলের দুধ পুরোপুরি রান্না হয়। মাংস নরম হয়ে গ্রেভি প্রায় শুকিয়ে এলে আঁচ থেকে নামিয়ে নিন। নান, পরোটা, পোলাও বা গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুখরোচক হরিয়ালি মুর্গ মশালা।

PREV

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

click me!

Recommended Stories

হঠাৎ করে খিদে পেলে ঘরোয়া কয়েকটি উপাদানে নিমিষেই তৈরি করা যায় কিছু সহজ স্ন্যাকস
ভ্যালেন্টাইন উইকে প্রিয়জনকে দিন চমক, তাঁর মন কাড়তে বানাতে পারেন এমন ৩টি রোমান্টিক ব্রেকফাস্ট