
করোনা আতঙ্কের জেরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এমন সময় বিশেষ নজর দিতে হচ্ছে খাবারেও। বর্তমাবে এমন পরিস্থিতিতে অনেকেই টাকা থাকলেও জিনিস কিনতে সমস্যায় পড়ছেন। আবার অনেকেই কম খরচের মধ্যে সংসার সামলাচ্ছেন। এমন জটিল পরিস্থিতিতে সামান্য খরচায়ও পরিবারের মনও ভালো রাখতে হচ্ছে। একটানা এতদিন ঘরবন্দিতে নাজেহাল হয়ে পড়ছেন অনেকেই। তাই লকডাউন শিথিল এর সময়ে পরিবারের মন ভালো করে দিতে বানিয়ে দিতে পারেন মুখরোচক পদ ভোপালি মটন কোরমা।
আরও পড়ুন- এপার ও ওপার বাংলার ঐতিহ্যবাহী পদ, সরষে ও ইলিশের যুগলবন্দীতে তৈরি হবে স্বর্গীয় স্বাদ
ঘরে আটকে থাকা অবস্থায় মোবাইল খুললেই একের পর এক খাবারের পোস্ট। যা দেখে ছোট থেকে বড় সবাই কুপোকাত। করোনা ভাইরাস হোক বা লকডাউন বাঙালি খাওয়ার পেলে আর কারও ধার ধারে না। এমন পরিস্থিতিতে দোকান খোলা না থাকলে কি হবে বাড়িতেই তৈরি হচ্ছে যাবতীয় মন পসন্দ খানা। নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে যার ফলে এই লকডাউনে বাড়িতে জিলিপি থেকে ডালগোনা সব হিট।
আরও পড়ুন- কম খরচে সুস্বাদু স্ন্যাকস, ঝটপট তৈরি হবে চিকেন স্প্রিং রোল
প্রতিদিন একঘেয়ে খাবার খেতে কষ্ট হয় ছোটদের। তাই খাবারের টেবিলে তাদের মন ভালো করে দিতে অবশ্যই রাখতে পারেন এই পদ। আজ রইল জিভে জল আনা অসাধারণ রেসিপি যা সহজেই ঘরে বানিয়ে দিতে পারবেন। আর এই পদ রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস এর সঙ্গে বেশ জমে যাবে। এই পদে তৈরির হদিশ বাতলাবে মাস্টার শেফ সঞ্জীব কাপুর। দেখে নেওয়া যাক সহজ ভোপালি মটন কোরমার রেসিপি-
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.