এই শুষ্ক মুরশুমে শরীর সুস্থ ও ডিহাইড্রেট হওয়া থেকে বাঁচতে, পাতে রাখুন স্বাস্থ্যকর ভেজ স্যুপ

Published : Dec 07, 2020, 04:02 PM IST
এই শুষ্ক মুরশুমে শরীর সুস্থ ও ডিহাইড্রেট হওয়া থেকে বাঁচতে, পাতে রাখুন স্বাস্থ্যকর ভেজ স্যুপ

সংক্ষিপ্ত

শীতকালে শরীর সুস্থ রাখতে মানতে হয় অনেক নিয়ম শীতে গরম গরম খাবার সকলেরই পছন্দ  শীতের সন্ধ্যেয় তাই গরম চা বা পানীয় থাকে পছন্দের তালিকায় এই ঠান্ডায় শরীর সুস্থ রাখতে পাতে রাখুন সবজি দিয়ে তৈরি স্যুপ

শীতের সন্ধ্যেয় গরম চা বা পানীয় সকলেরই পছন্দের তালিকায়। তবে শীত এখনও সেভাবে পড়েনি কিন্তু আবহাওয়া শুকনো এমন পরিস্থিতিতে শরীর খুব দ্রুত ডিহাইড্রেট বা জল শূণ্য হয়ে পড়ে। এই সময় তাই প্রয়োজন প্রচুর পরিমানে জল পান করা। সেই সঙ্গে সঙ্গে শরীর সুস্থ রাখতে মরসুমি সবজি দিয়ে তৈরি স্যুপ বানাতে পারেন আপনি। যা আপনাকে এই মরশুমে শরীর সুস্থ্য রাখতে সাহায্য করবে পাশাপাশি ডিহাইড্রেট হওয়া থেকে বাঁচতে। সবথেকে বড় বিষয় এই স্যুপ অত্যন্ত সুস্বাদু। তাই দেখে নিন সহজ এই স্য়ুপের রেসিপি-

আরও পড়ুন- চেখে দেখুন পেঁয়াজ ছাড়া চিকেনের এই পদ, রইল অন্য স্বাদের এই রেসিপি

ভেজ স্যুপ বানাতে লাগবে-

১ টা বড় গাজর টুকরো করা
১ টা বড় ফুলকপি টুকরো করা
হাফ কাপ মটরশুঁটি
১ টা ক্যাপসিকাম টুকরো করা
১ কাপ বিনস টুকরো করা
১ চামচ কর্ণফ্লাওয়ার গুঁড়ো
১ চা চামচ গোল মরিচের গুঁড়ো
কিছুটা স্প্রিং অনিয়ন কুঁচি
১ চামচ আদা বাটা
স্বাদের জন্য সামান্য পাস্তা
স্বাদ মত লবন

আরও পড়ুন- চেখে দেখুন এই লোভনীয় পদ, রইল বাংলাদেশের স্পেশাল কাচ্চি বিরিয়ানির রেসিপি

যে ভাবে বানাবেন-

আপনি আপনার পছন্দ মত এই স্যুপ বানাতে যে কোনও সবজি নিতে পারেন। রান্নার আগে সমস্ত সবজি ধুয়ে ভালো করে কেটে জল ঝড়িয়ে নিন। এরপর একটি ননস্টিক প্যানে সামান্য বাটার বা ভেজিটেবল ওয়েল গরম করে তাতে টুকরো করা সবজি হালকা করে ভেজে নিন। এবার এতে আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এতে সামান্য গরম জল দিয়ে তাতে পাস্তা দিয়ে ফুটতে দিন। সবজি সেদ্ধ হয়ে এলে, এতে সামান্য জলে কর্ণফ্লাওয়ার গুঁড়ো গুলিয়ে দিয়ে দিন। আঁচ কমিয়ে গোল মরিচের গুঁড়ো, স্প্রিং অনিয়ন কুঁচি, প্রয়োজনে কাঁচালঙ্গা দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ভেজ স্যুপ।

PREV

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

click me!

Recommended Stories

ভ্যালেন্টাইন উইকে প্রিয়জনকে দিন চমক, তাঁর মন কাড়তে বানাতে পারেন এমন ৩টি রোমান্টিক ব্রেকফাস্ট
ফ্রিজে থাকা আধ শুকনো বিন দিয়ে চটজলদি রান্না করুন এই রেসিপি গুলি