
প্রতিদিনের একঘেয়ে খাবারের স্বাদ বদল করতে বানিয়ে দেখুন এই পদ। প্রতিদিন এক ঘেয়ে খাবার খেতে সবথেকে কষ্ট হচ্ছে ছোটদের। তাই তাদের মন ভালো করে দিতে অবশ্যই রাখতে পারেন এই পদ। করোনা আতঙ্কের জেরে কার্যত স্তব্ধ দেশের বেশিরভাগ জন জীবন। এই সময়ে বাড়িতে থেকেই যত্ন নেওয়া উচিৎ নিজের এবং পরিবারের। এমন সময় বিশেষ নজর দিতে হচ্ছে খাবারেও।
আরও পড়ুন- দুধ চায়েই বাড়বে প্রতিরোধ ক্ষমতা, রইল ৪ টি ইমিউন বুস্টার চায়ের রেসিপি
শরীরের পক্ষে উপকারী ও পুষ্টিকর খাদ্য খাওয়া প্রয়োজন এই সময়ে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। এমন জটিল পরিস্থিতিতে সামান্য খরচায়ও পরিবারকে দিন স্বাস্থ্যকর খাবার। আজ রইল অসাধারণ এক রেসিপি যা একেবারে কম খরচে শরীরে দেবে ভরপুর পুষ্টি। ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানিয়ে দিতে পারবেন এই পদ। দক্ষিণ ভারতেরও অত্যন্ত জনপ্রিয় এই পদ।
আরও পড়ুন- পুষ্টিগুণে ঠাসা প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট, যা তৈরি হবে কয়েক মুহূর্তেই
ডালিয়া উপমা বানাতে উপকরণ হিসেবে লাগে ঘরে থাকা উপকরণ। আজকের এই ব্যস্ত জীবনযাত্রায় চটপট যদি এমন সুস্বাদু খাওয়ার বানিয়ে নেওয়া যায় তবে খাওয়াটা দারুন জমে যায়। তবে দেরি না করে দেখে নেওয়া যাক ডালিয়া উপমা বানানোর সহজ সরল রেসিপি। দেখে নিন মাস্টারশেফ সঞ্জীব কাপুরের এই রেসিপি-
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.