৭৫ কোটি টাকা দিয়ে বিশ্বের সব থেকে দামি গাড়ি কিনলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Published : Aug 04, 2020, 11:11 AM IST
৭৫ কোটি টাকা দিয়ে বিশ্বের সব থেকে দামি গাড়ি কিনলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সংক্ষিপ্ত

রোনাল্ডোর গ্যারাজে শোভা পেল আরও এক নতুন গাড়ি বিশ্বের সব থেকে দামি গাড়ি কিনলেন পর্তুগীজ তারকা মহামূল্যবান গাড়ির নাম হল বুগাটি লা ভুয়েটার নোয়ার নতুন গাড়ির সঙ্গে সশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন রোনাল্ডো  

শুধু ফুটবল মাঠে নয়, ব্যক্তিগত জীবনেও যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বপ্ন যে আকাশছোঁয়া সেকথা আমাদের সকলেরই জানা। নিজের সখ পূরণের ক্ষেত্রেও রোনাল্ডো কোনওসময় পিছপা হয়নি। করোনা মহামারীর কারণে বিশ্ব জুড়ে দেখা দিয়েছে আর্থিক মন্দা। ঠিক তখনও বিশ্বের সবথেকে দামী গাড়িটি কিনে ফিললেন সিআরসেভেন। গাড়িটির নাম বুগাটি লা ভুয়েটার নোয়ার।  দুর্দান্ত দেখতে সেই গাড়িটির দাম প্রায় ৮.৫ মিলিয়ন ইউরো, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ৭৫ কোটি টাকা। সম্প্রতি রোনাল্ডোর ক্লাব জুভেন্তাস সিঁরি আ লিগ জিতেছেন। লিগ জয়ের উৎসব উপলক্ষ্যেই এই গাড়িটি কিনে ফেললেন ক্রিশ্চিয়ানো।

আরও পড়ুনঃজেনে নিন ইউরোপের সেরা পাঁচটি লিগের সর্বোচ্চ গোলদাতাদের, যারা পেলেন গোল্ডেন বুট

বুগাটি লা ভুয়েটার নোয়ার বা সেন্টোডেসি গাড়িটি শুধু বিশ্বের সব থেকে দামি নয়, এই গাড়িটির বৈশিষ্ট শুনলে অবাক হয়ে যাবেন। গাড়িটির প্রতি ঘণ্টায় গতিবেগ উঠতে পারে ৩৮০ কিমি, মাত্র ২.৪ সেকেন্ডে ৬০ কিমি পর্যন্ত পৌঁছে যেতে পারে। বিশ্বে এখনও পর্যন্ত মাত্র ১০টি এই গাড়ি রয়েছে। গাড়িটি হাতে পাওয়ার পরই বিশ্বের অন্যতম সেরা খেলোয়ার ইনস্টাগ্রামে গাড়ির সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখে দিয়েছেন, 'আপনি কী দেখবেন, তা নিজেই নির্বাচন করে নিতে পারেন।' শুধু তাই নয়, গাড়ির সামনের দিকেই ৩৫ বছর বয়সী রোনাল্ডো লিখে দিয়েছেন,'সিআরসেভেন।' খালি গায়ে এই অবাক করা গাড়ির সামনে বসে থাকা রোনাল্ডোর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। রোনাল্ডোকে শুভেচ্ছাও জানিয়েছেন তার ভক্ত, অনুগামীরা।

 

 

আরও পড়ুনঃজীবনের সেরা উপহার দেওয়ায় নতাসাকে ভালবাসায় ভরিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া

আরও পড়ুনঃএবার থেকে সাবধান,ফুটবল মাঠে কাশলেই রেড কার্ড

এই প্রথম নয়,রোনাল্ডোর গ্যারাজে রয়েছে বিশ্বের একের পর এক নামি ও দামী গাড়ি। বুগাতি লা ভুচার নোয়ার ছাড়াও রোনাল্ডোর গ্যারাজে রয়েছে বুগাট্টি ভেরন গ্র্যান্ড স্পোর্ট ভিটিসের মালিক। এছাড়াও রয়েছে ফেরারি ৫৯৯ জিটিও, লাম্বোরগিনি অ্যাভেন্টেডর, ম্যাকলারেন এমপি-৪ ১২ সি-র মতো বহুমূল্য গাড়ি। গত জুনেই ৫.৫ মিলিয়ন পাউন্ড খরচ করে একটি বিলাসবহুল ইয়টও কিনেছেন পর্তুগিজ তারকা। রোনাল্ডোর গ্যারাজে আছে মোট ৩০ কোটি ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৬৪ কোটি টাকার গাড়ি। এবার সেখানে বুগাটি লা ভুরিটি নোয়ার তার মধ্যে নতুন রাজা হিসেবে জায়গা করে নিল। 

    

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Player Transfer News: আইএসএল-এর আগেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে সই নতুন ফুটবলারদের, ভরসার মুখ কারা?
Indian Super League 2026: সামনে চলে এল চূড়ান্ত সূচি, আইএসএলে মোহন-ইস্টের ম্যাচ কবে কবে?