Finalissima 2026: পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে, মেসি বনাম ইয়ামাল দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হতে পারেন ফুটবলপ্রেমীরা (finalissima 2026 latest news)। 

Finalissima 2026: অনিশ্চিত ফাইনালিসিমা। নেপথ্যেইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের সামরিক সংঘাত ও কার্যত, যুদ্ধের আবহ। আগামী ২৭ মার্চ, ফাইনালিসিমা ২০২৬-এর লড়াইতে দোহায় মুখোমুখি হওয়ার কথা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেনের (finalissima 2026 postponed)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন ফাইনালিসিমা

তবে পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে, মেসি বনাম ইয়ামাল দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হতে পারেন ফুটবলপ্রেমীরা (finalissima 2026 latest news)। প্রসঙ্গত, আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ আক্রমণে মৃত্যু হয়েছে ইরানের সর্বময় ধর্মীয় নেতা আলি খামেনেইয়ের। তারপর সেই প্রতিশোধ নিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালাতে শুরু করেছে ইরান। 

তার মধ্যে রয়েছে কাতারও। এমনকি, গত দুদিনের মধ্যে দোহাতেও একাধিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই, কাতার ফুটবল অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য দেশের সমস্ত ফুটবল প্রতিযোগিতা স্থগিত করার নির্দেশ দিয়েছে। স্বাভাবিকভাবেই, অনিশ্চয়তা তৈরি হয়েছে আগামী ২৭ মার্চের ফাইনালিসিমাকে ঘিরেও। 

ফিফা, উয়েফা এবং কনমেবল কর্তারা গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন

উল্লেখ্য, গত ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ছিল কাতার। তাই এবারের ফাইনালিসিমা আয়োজনের দায়িত্বও কাতারকে দেয় ফিফা। কিন্তু পরিবর্তিত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেই মেগা ম্যাচ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা দিতে পারেননি ম্যাচের মূল আয়োজক উয়েফা এবং কনমেবল। 

দুই সংস্থাই শুধু জানিয়েছে, ফুটবলার এবং ফুটবলপ্রেমীদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে ফাইনালিসিমা স্থগিত অথবা স্থানান্তরিত করার বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। ফিফা, উয়েফা এবং কনমেবল কর্তারা গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। আদৌ এশিয়ার কোনও দেশে এই ম্যাচটি হবে কিনা, তাও সন্দেহ আছে। বাকি উত্তর সময় দেবে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে, আপাতত অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন ফাইনালিসিমা ২০২৬। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।