স্বমহিমায় ফিরছে সবুজ-মেরুণের ঐতিহাসিক দিনের অনুষ্ঠান, ঘোষিত হল মোহনবাগানের রত্নের নাম

Published : Jul 07, 2022, 09:51 PM IST
স্বমহিমায় ফিরছে সবুজ-মেরুণের ঐতিহাসিক দিনের অনুষ্ঠান, ঘোষিত হল মোহনবাগানের রত্নের নাম

সংক্ষিপ্ত

ঘোষিত হল ২০২২ মোহনবাগান রত্নের (Mohun bagan Ratna) নাম। এবছর সেই সম্মান পাচ্ছেন শ্যাম থাপা (Shyam Thapa)। এছাড়া সেরা ফুটবলার থেকে মোহনবাগান দিবসের (Mohun Bagan Day 2022) পরিকল্পনা জানানো হল ক্লাবের তরফে।  

গত ২ বছর করোনা অতিমারীর কারণে সাড়ম্বরহীনভাবে হয়েছিল মোহনবাগান দিবসের অনুষ্ঠান। মূলত ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। তবে এবার সম্পূর্ণ জাঁকজমকের সঙ্গে পালিত হতে চলেছে সবুজ-মেরুণের ঐতিহাসিক গর্বের দিনটি।  বৃহস্পতিবার মোহনবাগানের কার্যকরী সমিতির বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত ব্রিটিশদের হারিয়ে শিল্ড জয়ের দিনটি।  ২৯ জুলাই বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হবে পৌষালী বন্দ্যোপাধ্যায়ের গান দিয়ে। এর পর পুরস্কার বিতরণ হবে। অনুষ্ঠান শেষ হবে বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গানের মাধ্যমে। ২ বছর পর ক্লাবের এই ঐতিহাসিকস উৎসবের দিনটি স্বমহিমায় ফেরায় খুশি মোহনবাগান সমর্থকরা।

এদিন ক্লাবের বৈঠকে নির্ধারিত হয়েছে এবারের পুরুস্কার প্রাপকদের নামও। এবারের মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন পেতে চলেছেন কিংবদন্তি ফুটবলার শ্যাম থাপা। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের যে অনুষ্ঠান হবে সেখানেই প্রাক্তন তারকা ফুটবলার শ্যাম থাপার হাতে মোহনবাগান রত্ন তুলে দেওয়া হবে। ১৯৭৭ সালে সবুজ-মেরুণ ক্লাবে যোগ দিয়েছিলেন শ্যাম থাপা। সে বার আইএফএ শিল্ড, রোভার্স কাপ এবং ডুরান্ড জেতান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শ্যাম থাপার বাই সাইকেল ক্লিক শুধু কলকাতা ময়দান নয় ভারতীয় ফুটবলের ইতিহাসের চিরকাল অমলিন থেকে যাবে। ১৯৭৭-৮০ শ্যাম থাপা খেলার সময় টানা চার বার ডুরান্ডের ফাইনালে ওঠে মোহনবাগান। জেতে তিন বার। ক্লাবের তরফ থেকে শ্যাম থাপাকে জানানো হয়েছে এবারের মোহনবাগান রত্ন পুরস্কার তাকে দেওয়ার কথা।

এছাড়াও অন্যান্য যে সকল পুরস্কার রয়েছে তাদের মধ্যে মোহনবাগানের লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হচ্ছেন বলাই দে। শ্রেষ্ঠ ক্রীড়া সাংবাদিক হিসাবে মতি নন্দী পুরস্কার পাবেন অশোক দাশগুপ্তের হাতে। সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কার প্রাপক কিয়ান নাসিরি। বর্ষসেরা ফুটবলারের সম্মানকে শিবদাস ভাদুরির নামে নামঙ্কিত করা হয়েছে। এবারের ক্লাবের বর্ষসেরা পুরস্কার অর্থাৎ শিবদাস ভাদুরি পুরস্কার পাচ্ছেন লিস্টন কোলাসো। প্রণব বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত সেরা ক্রীড়াবিদের পুরস্কার পাচ্ছেন বাপি শেখ। সেরা ক্রীড়া সংগঠকের পুরস্কার পাচ্ছেন গোকুলম কেরলের সভাপতি ভিসি প্রবীণ। এবারের মোহনবাগান দিবস যেহেতু ২ বছর পর সাড়ম্বরপূর্ণভাবে হচ্ছে তাই সমর্থকদের আনন্দে দানে ও আপ্য়ায়ণে কোনও কামতি রাখতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের তরফ থেকে যেভাবে দিনটিকে উদযাপনের আয়োজন করা হচ্ছে তাতে খুশি সকলেই।

আরও পড়ুনঃরোনাল্ডোকে পেতে রেকর্ড টাকার প্রস্তাব নিয়ে আসরে একাধিক ক্লাব, চমক দিতে পারেন লেওনডস্কি-নেইমারও

আরও পড়ুনঃমহিলা হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্য়াচেও জয় অধরা ভারতের, চিনের বিরুদ্ধে আটকে গেল সবিতা পুনিয়ারা

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৪-০ 'সাফ' বাংলাদেশ, অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রমাণ ভারতীয় দলের
Mohun Bagan: "নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি", মোহনবাগান কোচের মুখে আত্মবিশ্বাসের সুর