UCL Round of 16: ইউসিএল-এর প্রি-কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করে রয়েছে একাধিক হাইভোল্টেজ লড়াই। শুক্রবার, প্রি-কোয়ার্টার ফাইনাল তথা রাউন্ড অফ ১৬-এর সূচি তৈরি করা হয়েছে। 

UCL Round of 16: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই রীতিমতো জমজমাট। শুক্রবার, ড্রয়ের মাধ্যমে প্রি-কোয়ার্টার ফাইনাল তথা রাউন্ড অফ ১৬-এর সূচি তৈরি করা হয়েছে (uefa champions league draw)। তারপরেই ছবিটা কার্যত, পরিষ্কার। ইউসিএল-এর প্রি-কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করে রয়েছে একাধিক হাইভোল্টেজ লড়াই (ucl draw round of 16)। 

প্রি-কোয়ার্টার ফাইনালে ধুন্ধুমার ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, পিএসজি খেলতে নামবে চেলসির বিরুদ্ধে। রিয়াল ঘরের মাঠে প্রথম পর্বের লেগের ম্যাচ খেলবে ম্যান সিটির বিরুদ্ধে। এরপর দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাঞ্চেস্টার সিটির ঘরের মাঠে। 

Scroll to load tweet…

অপরদিকে, পিএসজি তাদের ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচ খেলবে চেলসির বিরুদ্ধে। এদিকে চেলসিও সরাসরি শেষ ১৬-তে পৌঁছে গেছে। উল্লেখযোগ্য বিষয় হল, এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-তে উঠেছে ইংল্যান্ডের ৬টি ক্লাব। কেউই এর আগে একে অপরের মুখোমুখি হয়নি। লিভারপুল খেলতে নামবে গালাতাসারের বিরুদ্ধে। নিউক্যাসল ইউনাইটেডের সামনে পড়েছে বার্সেলোনা। 

কোন দল কাদের বিরুদ্ধে মাঠে নামবে?

Scroll to load tweet…

ওদিকে আবার টটেনহ্যাম হটস্পার বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে খেলা হবে। আর্সেনাল লিগ পর্বে সবার আগের শেষ করে। তাই তাদের সামনে বায়ার লেভারকুসেনের মতো দল রয়েছে। সেইসঙ্গে, বোডো-গ্লিমট খেলতে নামবে স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখের বনাম আটালান্টা ম্যাচ রয়েছে শেষ ১৬-তে।

অর্থাৎ, একটি বিষয় পরিষ্কার যে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই রীতিমতো জমজমাট হতে চলেছে প্রি-কোয়ার্টার ফাইনালে। শুক্রবার, ড্রয়ের মাধ্যমে প্রি-কোয়ার্টার ফাইনাল তথা রাউন্ড অফ ১৬-এর সূচি তৈরি করা হয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।