মার্শিয়াল এবং র‍্যাশফোর্ডের গোলে চ্যাম্পিয়ন্স লিগের আশা জিইয়ে রাখলো ম্যান ইউ

Published : Jul 18, 2020, 09:01 AM IST
মার্শিয়াল এবং র‍্যাশফোর্ডের গোলে চ্যাম্পিয়ন্স লিগের আশা জিইয়ে রাখলো ম্যান ইউ

সংক্ষিপ্ত

গত ম্যাচে পয়েন্ট নষ্ট করছিল রেড ডেভিলসরা গতকাল রাতে সেই ভুলের পুনরাবৃত্তি করলো না পোগবার ক্রিস্টাল প্যালেস কে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে ম্যান ইউ পরের ম্যাচে খেলতে হবে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে

১৩ তারিখ রাতে শেষ মুহুর্তে জয় হাতছাড়া হয়েছিল। ম্যাচের একদম অন্তিম লগ্নে গোল খেয়ে ৩ পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল ওলে গানার সলসায়ারের দলকে। সেই ম্যাচে জিতলে লিগ টেবিলে ৩ নম্বরে পৌঁছে যেতে পারতো রেড ডেভিলসরা। তার বদলে ড্র করে ৫ নম্বরেই রয়েছে তারা। আগের ম্যাচের ভুল কাল রাতের ম্যাচে করলেন না ফার্নান্দেজ, পোগবারা। জিতে ৩ পয়েন্ট সংগ্রহ করেও অবশ্য পাঁচ নম্বরেই রয়ে গেলেন তারা। চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে এখন তাদের প্রধান প্রতিপক্ষ চেলসি এবং লেস্টার সিটি। লেস্টারের সঙ্গে এখনও খেলা বাকি ম্যান ইউয়ের। চেলসির এখনও খেলা বাকি লিভারপুল ও উলভসের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। কিন্তু খেতাব নিশ্চিত হওয়ার পর লিভারপুল আর আগের সেই ফর্মে নেই। তাদের সম্প্রতি হারতে হয়েছে আর্সেনালের কাছে। উলভস-ও নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে। ফলে কারোর উপর ভরসা না করে নিজেদের খেলাগুলি জিতেই চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করতে চায় ম্যান ইউ। 

আরও পড়ুনঃএক ম্যাচ বাকি থাকতেই খেতাব জয় রিয়ালের, ওসাসুনার কাছে লজ্জার হার বার্সার

কাল রাতে ক্রিস্টাল প্যালেস-কে ম্যান ইউ হারিয়েছে ২-০ গোলে। মরশুমের শুরুতে নিজেদের ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছেই হারতে হয়েছিল তাদের। অ্যাওয়ে ম্যাচে সেই ভুল করলেন না রেড ডেভিলসরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের প্রথম গোল করেন মার্কাস র‍্যাশফোর্ড। যদিও ৫৫ মিনিটে গোল শোধ করে দিয়েছিল ক্রিস্টাল প্যালেস কিন্তু সেই গোল রিভিউয়ের পর বাতিল হয়। ৭৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের শট পোস্টে লেগে ফেরে। তার ঠিক চার মিনিট পরে র‍্যাশফোর্ডের পাস থেকে নিজের ১৭ নম্বর লিগ গোল করে ম্যাচে জয় নিশ্চিত করেন মার্শিয়াল। 

আরও পড়ুনঃজন্টি রোডসকে দেখেই ক্রিকেটার হওয়ার ইচ্ছে জেগেছিল, জানালেন এবি ডিভিলিয়ার্স

আরও পড়ুনঃধোনির প্রশংশায় গ্যারি কার্স্টেন, মন ছুঁয়ে যাওয়া এক ঘটনাও জানালেন প্রাক্তন ভারতীয় কোচ

সাউদাম্পটনের বিরুদ্ধে ম্যাচটি বাদ দিলে এই মুহুর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগ। প্রতি ম্যাচে গোল করছেন র‍্যাশফোর্ড, মার্শিয়াল-রা। ছন্দে রয়েছেন তরুন তারকা মেসন গ্রিনউড। মাঝমাঠে অসাধারণ ফর্মে রয়েছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। তবে এই ম্যাচে জেতার পর অন্য একটি বিষয় চিন্তায় রেখেছে রেড ডেভিল ম্যানেজার ওলে গানার সলশায়ারকে। এই ম্যাচের দুদিন পরেই এফ এ কাপের সেমিফাইনালে চেলসির বিরুদ্ধে খেলতে হবে ম্যান ইউকে। রেড ডেভিলসদের চেয়ে অনেক বেশি বিশ্রাম পেয়ে ওই ম্যাচে নামবে চেলসি। এই সুচির ব্যাপারেই অসন্তোষ প্রকাশ করেছেন ওলে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mohun Bagan Super Giant: দর্শকশূন্য মাঠে খেলতে হবে, সবুজ-মেরুনের বিরুদ্ধে কঠোর ফেডারেশন
Finalissima 2026: ইরানের টার্গেট কাতার! দোহায় অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন ফাইনালিসিমা