এখনও অতিসঙ্কটে কিংবদন্তি ভোকাল টনিক কোচ পিকে, যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা

Published : Mar 17, 2020, 11:21 AM ISTUpdated : Mar 17, 2020, 11:22 AM IST
এখনও অতিসঙ্কটে কিংবদন্তি ভোকাল টনিক কোচ পিকে, যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা

সংক্ষিপ্ত

এখনও অতি সঙ্কটে পিকে বন্দ্যোপাধ্যায় দেড় মাস ধরে হাসপাতালে ভর্তি কিংবদন্তি ফুটবল কোচ  সোমবার রাত থেকে তাঁর অবস্থার অবনতি হয় যথাসাধ্যে চেষ্টা চালাচ্ছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা  

এখনও অতি সঙ্কটজনক পিকে বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে এখনও চিকিৎসায় সাড়া দিচ্ছেন না পিকে। সোমবার রাত থেকে একই অবস্থায় রয়েছেন তিনি। তাঁর চিকিৎসায় তৈরি মেডিক্যাল টিম সমানে নজর রেখে চলেছে। চিকিৎসায় যাতে তিনি সাড়া দেন তার জন্য চেষ্টা চালাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ৮৩ বছরের ভোকাল টনিক কোচ নিউমোনিয়া-র সমস্যায় ভুগছেন। এছাড়াও তাঁর মধ্যে পার্কিনসন, ডিমেনসিয়া এবং হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। 

আরও পড়ুনঃকরোনা প্রাণ কাড়ল স্পেনের ২১ বছরের তরুণ ফুটবল কোচের

৭ ফেব্রুয়ারি থেকে পিকে বন্দ্যোপাধ্যায়-কে ই এম বাইপাসে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। কিছু সময়ের জন্য ভেন্টিলেশনের বাইরে আনা হলেও পরে ফের তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তৈরি করা হয় মেডিক্যাল বোর্ড। চিকিৎসায় সাড়া দিলেও পিকে অবস্থা কখনই সঙ্কটমুক্ত বলে ঘোষণা করেননি চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ড সমানে তাঁর শারীরিক অবস্থার উপরে নজর রেখে গিয়েছে। পিকে বন্দ্যোপাধ্যায়ের নিউমিনিয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু জটিল রোগের উপসর্গ ছিল। এর জন্য তিনি নিয়মিত ওষুধও খেতেন। 

আরও পড়ুনঃকরোনার থাবা জাপানেও,মঙ্গলবার অলিম্পিকের ভবিষ্যৎ নিয়ে বৈঠক আইওসির

আরও পড়ুনঃ করোনা নিয়ে ভিডিও বার্তা রোহিতের, সকলকে সচেতন ও সুস্থ থাকার পরামর্শ

 পিকে বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক সমানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসার পদ্ধতিতে তাঁরা যে খুশি তাও হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় পিকে-র পরিবার। মাঝখানে বেশ দ্রুত উন্নতি করছিলেন পিকে। কিন্তু, দিন দুই থেকে শ্বাসকষ্ট বাড়তে থাকে। চিকিৎসায় সাড়া দেওয়াটাও ছিল মন্থর। সোমবার রাত থেকে আচমকাই চিকিৎসায় এক্কেবারে সাড়া দেওয়া বন্ধ করে দেন পিকে। এরপর থেকেই চিকিৎসক ও নার্সরা সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পিকে-কে স্বাভাবিক অবস্থায় আনতে।  কিংবদন্তি কোচের শারীরিক অবস্থা-র কথা শুনে রাতেই হাসপাতালে চলে আসেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।  কিন্তু, মঙ্গলবার সকালেও চিকিৎসায় সাড়া দেননি পিকে বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড তাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ময়দানের প্রিয় ভোকাল টনিক কোচের দ্রুত আরোগ্য কামনা সকলের।
 

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ronaldo Private Jet: সৌদিতে বিস্ফোরণ, হামলার মাঝে গোপনে ব্যক্তিগত বিমানে রিয়াধ ছাড়লেন রোনাল্ডো!
AFC Women's Asian Cup: অস্ট্রেলিয়ায় মহিলা দলের জন্য উপযুক্ত জার্সি পাঠাতে পারল না ফেডারেশন!