মিঠুন চক্রবর্তী, জার্নিটা যাঁর বেজায় দীর্ঘ। সে রাজনৈতিক ময়দানই হোক বা ক্যামেরার সামনের সফর, তাঁর উপস্থিতি মানেই এক কথায় বলতে গেলে ঝড় তোলা এক ভিন্ন স্বাদের অভিনয়, যা দেখা মাত্রই ভক্তমনে ঝড় ওঠে, সুপারস্টার সেই মিঠুন চক্রবর্তীর পথ চলার শুরুটা মোটেও ছিল না এতটা মসৃণ।
আজ তাঁরই চোখে বাংলার স্বপ্ন, কিন্তু একটা সময় তিনি কলকাতায় ফিরতেই ভয় পেয়েছিলেন। ভেবেছিলেন এখানে কিছুই করা যাবে না।
411
শূণ্য হাতে মুম্বইয়ের পথে পথে ঘুরে ফিরেছিলেন। কোনও দিন বেঞ্চে কেটেছে রাত, কখনও আবার হোস্টেলের বাইরে কেটেছে রাত।
511
মাথা গোঁজার ঠাঁই ছিল না। বাংলায় তখন রাজনীতি নিয়ে তোলপাড়, ফেরার রাস্তা ছিল না মিঠুনের।
611
বলিউডে কেরিয়ার তৈরি হবে কি না তখনও জানতেন না মিঠুন চক্রবর্তী। বুঝতে পারছিলেন না এর ভবিষ্যৎ কোথায়।
711
কি খাবেন, এরপর কোথায় যাবেন, কিছুই সম্পর্কে ছিল না স্পষ্ট ধারনা। ছিল না বাথরুম, স্নানের স্থায়ী জায়গা।
811
তাই তাঁর এক বন্ধু তাঁকে ঢুকিয়ে দিয়েছিলেন একটি জিমে। সেই জিমে গিয়ে মিঠুন চক্রবর্তী সকালে স্নান করতেন।
911
এভাবে যখন পথ চলা, তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, যে আত্মহত্যার পথ বেছে নেবেন। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
1011
সম্প্রতি নিজের সেই স্ট্রাগেলের দিনগুলোর কথা তুলে ধরে মিঠুন চক্রবর্তী জানালেন, জীবন শেষ করা কখনই সঠিক পথ হতে পারে না।
1111
লড়াই করে ফিরে আসাটাই আসল উদ্দেশ্য হওয়া উচিৎ। বর্তমানে সেই অভিনেতাই সুপারস্টারের তকমা নিয়ে বাংলায় বিজেপি-তে হাজির হন।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.