একদিকে ভাঙছে ঘর, অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নতুন প্রেমে মজে আছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। নুসরতের বিবাহ গুঞ্জনের মধ্যে ফের চর্চায় উঠে এসেছেন মিমি চক্রবর্তী। মিমির পাত্র খুঁজছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কেমন পাত্র পছন্দ মিমির,তা নিয়ে বাড়ছে জল্পনা। বর হতে হবে বাঙালি আবার ইন্টারন্যাশনাল লুকও থাকতে হবে। নুসরতের এই মন্তব্যেই মিমির বিশেষ বন্ধু মিলির কথা মনে পড়ে যাচ্ছে সাইবারবাসীর। তবে কি মিলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন মিলি, জল্পনা বাড়ছে টলিপাড়ার অন্দরে।
'বর হতে হবে বাঙালি আবার ইন্টারন্যাশনাল লেবেলের লুকও থাকতে হবে'। এমন পাত্র কোথায় পাওয়া যাবে, যার জন্য হন্যে হয়ে খুঁজছেন নুসরত। তবে ইন্টারন্যাশনাল লোককে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিল হবে কিনা, তাও খোলসা হয়নি।
416
পর্দা কাঁপাতে 'দিদি নম্বর ১'-এ হাজির হচ্ছেন টলিপাড়ার দুই সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। নাগরদোলা থেকে মজাদার খেলায় ছোটবেলায় ফিরে গেছেন মিমি-নুসরত-পায়েল-তনুশ্রী।
516
শুধু খেলাই নয় ব্যক্তিগত জীবনের বিভিন্ন গোপনীয়তাও প্রকাশ্যে এসেছে। দিদি নম্বর ১-এর সেটে নুসরতের এই মন্তব্য শোনার পর থেকেই মিমির বিশেষ বন্ধু মিলির কথা মনে পড়ছে নেটিজেনদের।
616
মিমি বরাবরই দাবি করেন তিনি সিঙ্গল। লাভ লাইফে উঁকি মারলেও কিছু স্পষ্ট নয়। রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেক আপের পর তিনি এখন সিঙ্গল।
716
ইন্টারন্যাশনাল লেবেলের বরের কথা শুনেই মিমির বিশেষ বন্ধু তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ারের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হচ্ছে।
816
বছর চার আগে তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ারের সঙ্গে 'গ্যাংস্টার' ছবির শুটিংয়ে গিয়ে আলাপ হয় মিমি।
916
রাজের সঙ্গে মিমির সম্পর্ক সেইসময় টালমাটাল ছিল। এবং সূত্র থেকে শোনা গিয়েছিল, মিলির সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি ভেঙে গিয়েছিল রাজ-মিমির সম্পর্ক। যদিও এই অভিযোগ মানতে নারাজ ছিলেন মিমি।
1016
তুরস্কের জনপ্রিয় লাইন প্রোডিউসার ইলহান কিজল্কির ছেলে মিলি গুলহান কিজিলকায়া।
বলি থেকে টলি, ছবির পরিচালকরা শুটিংয়ে গেলে যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব থাকে এই বাবা-ছেলে জুটি। এদের এআরকে নামের নিজস্ব একটি প্রোডাকশন হাউসও রয়েছে।
1116
এখানেই শেষ নয়। নুসরত জাহান এবং নিখিল জৈনর বিয়েতেও একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল মিমি-মিলিকে। নুসরতের বিয়ের ভিডিওতে মিলি-মিমির রোম্যান্টিক নাচ আজও গাথা দর্শকমনে।
1216
সাংসদ অভিনেত্রী মিমি তার ডেবিউ অ্যালবাম 'আনজানা'র শুটিং করেছেন তুরস্কে। দুয়ে দুয়ে চার করে জল্পনা ক্রমশ মিলিয়ে দিচ্ছেন নেটিজেনরা। সুতরাং নায়িকার সঙ্গে টার্কি যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নেটিজেনরা।
1316
সাংসদ অভিনেত্রী মিমি তার ডেবিউ অ্যালবাম 'আনজানা'র শুটিং করেছেন তুরস্কে। দুয়ে দুয়ে চার করে জল্পনা ক্রমশ মিলিয়ে দিচ্ছেন নেটিজেনরা। সুতরাং নায়িকার সঙ্গে টার্কি যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নেটিজেনরা।
1416
মিলির সঙ্গে টলি অভিনেতা যশ দাশগুপ্তর ছবি দেখেও বাড়ছে জল্পনা। অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নতুন প্রেমে মজে আছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
তবে সত্যিই কি মিমির লাভ লাইভ নিয়ে কোনও ইঙ্গিত দিলেন নুসরত,হন্যে হয়ে উত্তর খুঁজছে নেটিজেনরা। তবে সত্যি জানতে ধরে আরও ধৈর্য ধরতে হবে।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.