পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমি ঘুরে দাঁড়িয়েছি, পুজোর মুখে ভক্তদের উদ্দেশ্যে কী বার্তা নুসরতের

Published : Sep 30, 2021, 08:44 PM IST

জীবনের পথ চলাটা সবার কাছে ঠিক সমান হয় না। কোথাও না কোথাও গিয়ে ঘটে যায় ছন্দপতন। আর সেখান থেকেি শুরু হয় নতুন লড়াই। এই প্রতিটা ক্ষেত্রে মনের জোর আর আত্মবিশ্বাসের প্রয়োজন। যা আরও মনে করিয়ে দিলেন নুসরত জাহান। 

PREV
19
পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমি ঘুরে দাঁড়িয়েছি, পুজোর মুখে ভক্তদের উদ্দেশ্যে কী বার্তা নুসরতের

একমাস হয়েছে মাত্র তিনি মা হয়েছেন, এরই মাঝে কাজে নেমে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরেছেন নুসরত জাহান। মুখে একগাল হাসি। ট্রোলারদের সব প্রশ্নই হজম করছেন তিনি।

29

প্রকাশ্যেও তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু কোথাও গিয়ে যেন নুসরতকে এসব কিছু ছুঁতেই পারে না। তা আরও একবার প্রমাণ হল। 

39

টলিউডে (Tollywood) পা রাখার পর থেকেই নানা বিতর্কের ঝড় সামনে উঠে আসতে দেখা গিয়েছে নুসরতের (Nusrat Jahan) জীবনে। যা তাঁর ব্যক্তিগত জীবন তোলপাড় করেছে। 

49

তবে সেই সাফল্য শীর্ষে ওঠে ২০১৯ সালে, ভালো ছবি সঙ্গে সুখবর, বিয়ের পিঁড়িতে বসা, তারই মাঝে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া।

59

নিখিলের (nikhil Jain) সঙ্গে জুটি বাঁধলেও এখন তা অতীত। মাঝে বয়ে গিয়েছে অনেকটা জল। এখন নুসরত জাহান এক সন্তানের মা। যশের সঙ্গে লিভইনেই রয়েছেন তিনি। 

69

একসঙ্গে ইশানকে নিয়ে সময় কাটছে তাঁদের। তবে ট্রোলাররা এই গসিপ হাত ছাড়া করতে নারাজ। তাই নিত্য নতুন প্রসঙ্গ টেনে নুসরতকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। 

79

নুসরত জাহানের কথায়, এই ট্রোল তাঁকে আরও শক্ত করে তুলেছে, লড়াই করতে শিখিয়েছে, তাই জীবনে সব কিছুরই প্রয়োজন রয়েছে। 

89

তাই ফেস্টিভ মুডে কোথাও যেন নুসরতের স্মৃতিতে জড়িয়ে তাঁর জীবন যুদ্ধ। ফাইট ব্যাক করে নুসরত সকলের উদ্দ্যেশে লিখলেন, এভাবেই জীবনে আত্নবিশ্বাসের সঙ্গে ঘুরে দাঁড়াতে হয়। 

99

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানালেন নুসরত, ভক্তের মাঝে পোস্ট মুহূর্তে ভাইরাল। ফেস্টিভ মুডে ধরা দিলেন নুসরত। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories