সম্প্রতি মুক্তি পেয়েছে নুসরত জাহান, যশ দাশগুপ্ত, এনা সাহা অভিনীত, এনা সাহা প্রযোজিত 'SOS কলকাতা'। এই মাসের ১৫ তারিখ খুলে গিয়েছে সিনেমা হল। পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে, সমস্ত নিয়মাবলী মেনেই সিনেমা হলগুলি খোলার নির্দেশ দিয়েছে সরকার। লকডাউন ওঠার পর 'SOS কলকাতা'ই সেই প্রথম ভারতীয় ছবি যার শ্যুটিং শুরু হয় সমস্ত নিয়মাবলী মেনে। পুজো রিলিজ, প্রেক্ষাগৃহ খুলে যাওয়ার আনন্দে জমিয়ে সময় কাটাচ্ছেন নুসরত।
শাড়িতে নুসরত সর্বদাই সুন্দর। তবে এবারে তাঁর ফ্যাশন সেন্স কেড়েছে নজর।
49
ডিজাইন করা শাড়ির সঙ্গে সবুজ চোকারই মুগ্ধ করেছে ভক্তদের। মহিলা ভক্তরা ইতিমধ্যেই ফ্যাশন টিপস নেওয়া শুরু করেছে।
59
মেকআপও যৎসামান্য। সকালের মেকআপ যেমন হওয়া উচিত ঠিক তেমনই। একেবারে হালকা।
69
প্রসঙ্গত, পুজোয় নিখিলের জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড থেকে একটি শাড়ি উপহার দেওয়া হয়েছে নুসরতকে।
79
সেখানে তাঁর সমস্ত নামের ডিজাইন করা হচ্ছে। আজ পর্যন্ত তাঁর প্রতিটি ছবিতে তাঁর যে কয়েকটি চরিত্র ছিল সেই প্রতিটি চরিত্রের নামই রয়েছে শাড়িতে।
89
বিভিন্ন ভাবে লেখা হয়েছে প্রতিটি নাম। 'SOS কলকাতা'য় তাঁর নাম হয়েছে অ্যামান্ডা। সেই নামটিও লেখা রয়েছে শাড়ির আঁচলে।
99
সবুজ ও গোলাপী রঙের ছাপা শিফন শাড়িতে এভাবেই সেজে উঠেছিলেন নুসরত জাহান। নুসরতকে স্বাভাবিকভাবে অসামান্য দেখাচ্ছিল সেই সবুজ শাড়িতে।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.